ফিরহাদের পর মদন মিত্রের বাড়িতে সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ফিরহাদ হাকিমের পর এবার মদন মিত্রের সিবিআই। তৃণমূলের দুই হেভিওয়েটের বাড়িতে সিবিআই। রবিবার সাত সকাল থেকেই পুরনিয়োগ দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তল্লাশি চালানো হচ্ছে। কার্যত কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানরা ঘিরে রেখেছে বাড়ি। সেই ঘেরাটোপেই তল্লাশি চালাচ্ছে সিবিআই। বাড়িতেই রয়েছেন মদন মিত্র। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।

রবিবার সকালে নিজাম প্যালেস থেকে মোট ১০টি গাড়িতে বের হন সিবিআই আধিকারিকরা। ৫-৬জন সিবিআই আধিকারিকের দল ফিরহাদ হাকিমে বাড়িতে পৌঁছয়। অপর একটি দল পৌঁছয় কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতে। অন্যদিকে ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতেও তল্লাশি চালাচ্ছে সিবিআই। পুরমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। তাঁর নিরাপত্তারক্ষীদেরও বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছেনা বলে অভিযোগ। চেতলার বাড়ির বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন ফিরহাদ অনুগামীরা।  শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অয়ন শীলের থেকে পাওয়া তথ্য অনুযায়ী পুরসভাগুলিতেও নিয়োগে দুর্নীতির অভিযোগ তোলে সিবিআই, ইডি। সেই অনুযায়ী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তের দায়িত্ব পায়। এরপরেই অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গত বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ  পুরনিয়োগ দুর্নীতির তদন্তে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দেয় ইডি। একটানা প্রায় ১৯ ঘণ্টা রথীন ঘোষের বাড়িতে চলে তল্লাশি। রাত দেড়টা নাগাদ মন্ত্রীর বাড়ি থেকে বের হয় ইডি। তাঁদের খালি হাতেই ফিরতে হয়েছে বলে দাবি করেন খাদ্যমন্ত্রী। পাশাপাশি কামারহাটি, টিটাগড়, বরানগর পুরসভার চেয়ারম্যান এবং দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বাড়ি-সহ মোট ১৪টি জায়গায় তল্লাশি চালায় ইডি।

সকালে খালি পেটে ডাবের জল খেলে মিলতে পারে উপকার, জানুন কেন?

শনি-কেতুর মিলনে ষড়শতক যোগ, দু-হাতে টাকা কামাবেন ৪ রাশির জাতকরা

তাড়াহুড়ো করে সিদ্ধান্ত জীবনে বিপদ ডেকে আনবে, লক্ষ্মীবারে কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন..

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য