যুগান্তকারী পদক্ষেপ মমতার, পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে AI

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে কৃত্তিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এখন খুবই জনপ্রিয়। এই আবহে এবার এআই নিয়ে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার স্টুডেন্টস উইকের সমাপ্তি অনুষ্ঠান থেকে তিনি ঘোষণা করলেন ,’ এবার থেকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে AI।’

সেইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান,’ মনে রাখবেন যুগের পরিবর্তন এসেছে। তাই নতুন বিষয় AI খুব প্রয়োজন। সেটা এখানে হচ্ছে।   ধরুন আপনারা  আমার ছবি দেখবেন , আমার গলা শুনবেন ওটা আমার নয় । এটা হল কৃত্তিম বুদ্ধিমত্তা । তাই এবার থেকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হবে এআই ।‘ এখান থেকেই স্পষ্ট যে এবার রাজ্যের স্কুল গুলিতে কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে পড়ুয়াদের  পড়াশোনা করানো  হবে।

মমতা এদিন আরও বলেন ,’কলকাতায় এখন অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে।   জেলায় জেলায় নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে । উৎকর্ষ বাংলায় ১০ লক্ষ জনের চাকরি হয়েছে এবং সেইসঙ্গে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিতরা চাকরি পাচ্ছেন।   স্কিল ডেভেলপমেন্টে রাজ্য শীর্ষ স্থানে রয়েছে ।  ৮৯ লক্ষ কন্যাশ্রী  পড়ুয়া রাজ্যে কন্যাশ্রী পেয়েছে । চাই  কন্যাশ্রী ১ কোটি ছাড়িয়ে যাক। সেবাই আমাদের ধর্ম।’  উল্লেখ্য, স্টুডেন্টস উইকের সমাপ্তি অনুষ্ঠান বুধবার আয়োজিত হল ধনধান্য প্রেক্ষাগৃহে। আর সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ রয়েছেন দেব, সায়নি ঘোষ, অদিতি মুন্সি, ব্রাত্য বসু, সায়ন্তিকা, রচনা সহ একাধিক নেতা- নেত্রীরা। এদিন অনুষ্ঠানের শুরুতেই সন্তোষ ট্রফি জয়ীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে