অভিষেকের সম্পত্তির পরিসংখ্যান নিয়ে সংশয়, ইডি-সিবিআই আধিকারিকদের তলব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইডি ও সিবিআই আধিকারিকদের আদালতে হাজির থাকার নির্দেশ  কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহের। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির ডিরেক্টরদের সম্পত্তির বিবরণ নিয়ে সন্দিহান প্রকাশ বিচারপতির। সেই সংক্রান্ত বিষয় স্পষ্ট করতে আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাজির থাকার নির্দেশ দিলেন। বিকেল ৪.১৫ মিনিটে মামলার পরবর্তী শুনানি। নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে পৌঁছে যেতে হবে।

বিচারপতি অমৃতা সিংহের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও লিপ্‌স অ্যান্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টরদের সম্পত্তির বিবরণ আদালতে জমা দেয় ইডি। এমনকি মুখবন্ধ খামে এক অভিনেতার নাম ও সম্পত্তির বিবরণও আদালতে জমা দেয়। সম্পত্তির যে বিবরণ জমা পড়েছে তা নিয়ে কিছু সন্দেহ রয়েছে।  কিছু বিষয় স্পষ্ট করা প্রয়োজন বলেই বিচারপতির মন্তব্য।

নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রের গ্রেফতারির পর লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের নাম উঠে আসে। ইডি তল্লাশি চালাতে গিয়ে কম্পিউটারের বেশ কিছু ফাইল ডাউনলোড করা হয় বলে অভিযোগ।  থানায় লিখিত অভিযোগ দায়ের করে সংস্থার কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায়। পরে ইডি ফাইল ডাউনলোড করার কথা স্বীকার করে নেয়।

ইডি অফিসারের ১৬টি ফাইল ডাউনলোডের ঘটনায় সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলে মৌখিক ভাবে জানান বিচারপতি সিংহ। কোম্পানির ডিরেক্টরদের সম্পত্তির বিবরণ দেওয়ার নির্দেশ দেন। নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত অভিনেতা-অভিনেত্রীদের নাম ও সম্পত্তি নিয়েও বিবরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।  

সকালে খালি পেটে ডাবের জল খেলে মিলতে পারে উপকার, জানুন কেন?

শনি-কেতুর মিলনে ষড়শতক যোগ, দু-হাতে টাকা কামাবেন ৪ রাশির জাতকরা

তাড়াহুড়ো করে সিদ্ধান্ত জীবনে বিপদ ডেকে আনবে, লক্ষ্মীবারে কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন..

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য