বাংলার ভোট পরবর্তী হিংসা মামলায় জামিন দিতে পারবে হাইকোর্ট আর নিম্ন আদালত, রায় সুপ্রিম কোর্টের

এদিন শীর্ষ আদালত জানিয়েছে, ভোট পরবর্তী হিংসা মামলায় জামিন দিতে পারবে হাইকোর্ট এবং নিম্ন আদালত। লাভবান হবেন তৃণমূলের নেতাকর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনের পরে বাংলাজুড়ে ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে’ খুন, ধর্ষণ এবং ধর্ষণের চেষ্টার অজস্র ঘটনা তুলে ধরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) বিরুদ্ধে অভিযোগ তুলেছিল বিজেপি(BJP)। যদিও পরবর্তীকালে অধিকাংশ ঘটনাই ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। কিছু ঘটনা ‘অরাজনৈতিক’ বলেও সামনে এসেছে। সামান্য কিছু ঘটনায় গ্রেফতারির পথ নেওয়া হয়েছিল। যদিও কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) ওই সব ঘটনার ক্ষেত্রে সিবিআই(CBI) তদন্তের নির্দেশ দিয়েছিল। মূলত খুন, ধর্ষণ এবং ধর্ষণের চেষ্টার ঘটনাগুলিতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে(Supreme Court) গিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখে। তারপরে আবার সিবিআই ওই সব মামলাগুলিকে ভিনরাজ্যে স্থানান্তরের দাবিতে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। সেই মামলার শুনানিতেই এদিন শীর্ষ আদালত জানিয়েছে, ভোট পরবর্তী হিংসা মামলায়(Post-Poll Violence Cases) জামিন দিতে পারবে হাইকোর্ট এবং নিম্ন আদালত।

আরও পড়ুন ঝাড়গ্রামে টাইগার সাফারি পার্ক গড়ে তোলার ঘোষণা মমতার

এদিন অর্থাৎ শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস অকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য উঠলে ভোট পরবর্তী হিংসা মামলা রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার জন্য শীর্ষ আদালতে আবেদন জানায় সিবিআই। আক্রান্ত অনেকেও অন্য রাজ্যে বিচার প্রক্রিয়া চালানোর জন্য আবেদন জানান। এ নিয়ে সব পক্ষের কাছে হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের দাবি, বাংলায় এই মামলায় যুক্ত অফিসার, সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে। তাই ভিন্‌রাজ্যে মামলা স্থানান্তর করা প্রয়োজন। এক অভিযুক্তের পক্ষে শীর্ষ আদালতে এদিন সওয়াল করে তার আইনজীবী জানায়, ২০২১ সাল থেকে তিনি জেলবন্দি। বিচার হচ্ছে না। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে, তাই এই যুক্তিতে জামিনও দিচ্ছে না নিম্ন আদালত। এই অবস্থায় আর কত দিন জেলবন্দি করে রাখা হবে? ওই আবেদনের পরেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় ধৃতদের জামিন দিতে পারবে হাই কোর্ট এবং নিম্ন আদালত। আগামী ২২ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন ‘শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে’, ইউনূসকে বার্তা মমতার

তবে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের জেরে লাভবান হবেন তৃণমূল কংগ্রেসের বহু নেতা ও কর্মী। কেননা ভোট পরবর্তী হিংসার মামলায় যারা গ্রেফতার হয়েছিলেন তাঁদের বেশির ভাগই তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতা। এদের পরিবারের দাবি, মিথ্যা অভিযোগে তাঁদের ফাঁসানো হয়েছে। এতদিন ধরে এরা কোনও আদালতেই জামিন পাচ্ছিলেন না। কিন্তু এবার তাঁরা জামিনের জন্য নতুন করে আবেদন জানাতে পারবেন। তবে সেই আবেদন মঞ্জুর হবে কী হবে না সেটা আদালতই ঠিক করবে। নিম্ন আদালতে জামিনের আবেদন নামাঞ্জুর হলে খুব জোর হাইকোর্টে জামিনের জন্য আবেদন করা যাবে। সুপ্রিম কোর্ট এখনই জামিনের ক্ষেত্রে কোনও হস্তক্ষেপ করবে না।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড