Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সেট পরীক্ষার জন্য রবিবাসরীয় সকালে ছুটবে মেট্রো, জানুন সময়সূচি

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী রবিবার কলেজে চাকরির পরীক্ষা বা সেট পরীক্ষা। অনেক পরীক্ষার্থী স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য মেট্রোকেই বেছে নেন। কিন্তু রবিবার মেট্রো কম থাকায় বিপাকে পড়তে পারেন অনেকে। তাই পরীক্ষার্থীদের কথা চিন্তা করে রবিবার নির্দিষ্ট সময়ের আগেই মেট্রো ছাড়ার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

আগামী ১৫ ডিসেম্বর তথা রবিবার রয়েছে স্টেট এলিজিবিলিট টেস্ট বা সেট পরীক্ষা। যা শুরু হবে সাড়ে দশটায়। সুতরাং পরীক্ষার্থীদের অন্তত সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে। অন্যান্য সপ্তাহে রবিবার দমদম-কবি সুভাষ রুটে দিনের প্রথম মেট্রো মেলে নটায়। তবে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে  মেট্রো পরিষেবা আরও সকালে চালুর সিদ্ধান্ত। কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ ডিসেম্বর অর্থাৎ আগামী রবিবার দিনের প্রথম মেট্রোটি দমদম ও কবি সুভাষ থেকে ছাড়বে সকাল ৮টায়। পরেরটি কবি সুভাষ ছাড়বে সকাল সাড়ে আটটায়। তবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো মিলবে সকাল সোয়া আটটায়। যা দমদমে এসে পৌঁছবে সাড়ে আটটায়।

পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে অতিরিক্ত মেট্রো থাকলেও অন্যান্য রুটের ক্ষেত্রে পরিষেবার কোন বদল হবে না। হাওড়া ময়দান- এসপ্ল্যানেড রুটে পরিষেবা থাকবে অন্যান্য দিনের মতোই। গ্রিন, পার্পল বা অরেঞ্জ লাইনে কোনও মেট্রো চলবে না বলেই জানা গিয়েছ।

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের