বছরের প্রথম শীতলতম দিন দেখল কলকাতা

Share:

নিজস্ব প্রতিনিধি : ১৬ দিন পর ১৪ ডিগ্রিতে নামল কলকাতার তাপমাত্রা। তবে বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা বাড়বে। সম্প্রতি আবহাওয়া দফতরের তরফে একথা জানানো হয়েছে। বেশ কয়েকদিন পর ফের ঠাণ্ডায় জবুথবু রাজ্যবাসী।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেন্টিগ্রেড। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশেই থাকবে। ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ৮ থেকে ১২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালী হাওয়ার সংঘাতে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের রাজ্যগুলিতে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের বঙ্গোপসাগরের উপকূলে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেইসঙ্গে দক্ষিণ পূর্ব আরবসাগরে নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে চলেছে।

মঙ্গলবার থেকেই তাপমাত্রা কমতে শুরু করে। মঙ্গলবার কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে বুধবার তাপমাত্রা আরও কমে যায়। বুধবার বছরের প্রথম শীতলতম দিন দেখল কলকাতা। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু জায়গা থেকে ঠাণ্ডা বাতাস ঢুকতে শুরু করায় সিকিমের ছাঙ্গুতে বরফ পড়তে শুরু করেছে। দার্জিলিং, কালিম্পং ও সিকিমে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের হাওয়ার কারণেই উত্তরবঙ্গের তাপমাত্রা কমের দিকে থাকবে।

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রী অর্জুন সিংহের উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

দিল্লিতে সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ৫

দাম্পত্য কলহের জের! স্ত্রীকে এলোপাথাড়ি কোপ মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা