মেট্রো প্রকল্পের কাজের জন্য ময়দানে নতুন করে গাছ কাটা যাবে না, সুপ্রিম নির্দেশ

সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, মেট্রো রেল প্রকল্পের কাজের জন্য কলকাতার ময়দান এলাকায় নতুন করে আর কোনও গাছ কাটা যাবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা(Kolkata) শহরের বুকে বহুদিন ধরেই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো রেল চলছে। এর পাশাপাশি মেট্রো রেল চলছে হাওড়া ময়দান থেকে ধর্মতলা, শিয়ালদা থেকে সেক্টর ফাইভ, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং জোকা থেকে মাঝেরহাট অংশে। শেষের অংশটি কার্যত জোকা-ধর্মতলা মেট্রো রেল প্রকল্পের(Joka Esplanade Metro Rail Project)  অংশ। সেই অংশেরই কাজের জন্য মোমিনপুর থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর কাজ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য মেট্রো কর্তৃপক্ষ ময়দান(Maidan) এলাকায় নতুন করে গাছ কাটতে উদ্যোগী হলে তার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)। যদিও ২০ জুন সেই জনস্বার্থ মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। কিন্তু এদিন সুপ্রিম কোর্ট(Supreme Court) জানিয়ে দিয়েছে, মেট্রো রেল প্রকল্পের কাজের জন্য কলকাতার ময়দান এলাকায় নতুন করে আর কোনও গাছ কাটা যাবে না।

আরও পড়ুন, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে রাজনীতির যোগ, ‘প্রমাণ-সহ’ দাবি কুণালের

জানা গিয়েছে, কলকাতা হাইকোর্ট জনস্বার্থ মামলা খারিজ করে দিলেও সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল People United for Better Living in Kolkata নামে একটি সংগঠন। এরাই কলকাতা হাইকোর্টে প্রথম জনস্বার্থ মামলাটি করেছিল। কেননা, মোমিনপুর থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর কাজের জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল এলাকায় ৭০০ গাছ কাটা পড়তে পারে, এই আশঙ্কা দেখা দিয়েছিল। তার জেরেই গতবছর অক্টোবর মাসে কলকাতা হাইকোর্টে ওই সংগঠনটি মামলা দায়ের করেছিল। তাঁদের দাবি ছিল, ময়দান এলাকা শহরের ফুসফুস। সেখানে এত গাছ কাটা হলে পরিবেশের ক্ষতি হবে। সেই সঙ্গে আবেদনে বলা হয়েছিল, ১৯৫০ সালের পর থেকে শহরের তাপমাত্রা এখন সব থেকে বৃদ্ধি পেয়েছে। তাই গাছ কাটা বন্ধ করা হোক। গত বছরের অক্টোবর মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য এবং বিভাসরঞ্জন দে-র বেঞ্চ মেট্রোর কাছে জন্য নতুন করে গাছ কাটার ওপর অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দিয়েছিল। নভেম্বরে স্থগিতাদেশের মেয়াদও বৃদ্ধি করা হয়। কিন্তু মেট্রোর কাজের বরাদ্দ প্রাপ্ত সংস্থা Rail Vikas Nigam Limited বা RVNL সেই নির্দেশ করে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে।

আরও পড়ুন, রেশন দুর্নীতির তদন্তে রাজ্যের ৭ জায়গায় সাতসকালেই ED’র হানাদারি

সেই মামলাতেই গতবছরের জুন মাসে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয় দেয়, গাছ কাটা হলেও আবার গাছ লাগানোর কথা জানিয়েছে RVNL। অথচ সেই তথ্য আদালতকে সঠিক ভাবে জানাননি মামলাকারী। তা ছাড়া উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই কাজ শুরু করেছে নির্মাণ সংস্থা। কিন্তু People United for Better Living in Kolkata সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। সেই মামলাতেই এদিন অর্থাৎ শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই এবং কে ভি বিশ্বনাথনের বেঞ্চ নির্দেশ দিয়েছে, মামলার পরবর্তী শুনানি পর্যন্ত মেট্রো রেলের কাজের জন্য ময়দান এলাকায় নতুন করে কোনও গাছ কাটা যাবে না। এই অন্তর্বর্তিকালীন নির্দেশ মামলার পরবর্তী শুনানি পর্যন্ত বহাল থাকবে। ময়দান এলাকায় কাছ কাটার উদ্যোগের বিষয়ে রাজ্য সরকার এবং RVNL’র মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত। এদিন শুনানিকালে সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই এবং কে ভি বিশ্বনাথনের বেঞ্চ বলেছে, ‘তিন সপ্তাহ পরে আবার মামলার শুনানি হবে। তত দিন পর্যন্ত গাছ কাটা বা নতুন গাছ লাগানো যাবে না। RVNL কাজ চালিয়ে যেতে পারে। কিন্তু একটিও গাছ যাতে কাটা না পড়ে, তা নিশ্চিত করতে হবে।’

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?