প্রয়াত স্বামী স্মরণানন্দ, শোকজ্ঞাপন মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ অসুস্থতা শেষে অসংখ্য ভক্ত ও অনুরাগীকে কাঁদিয়ে রামকৃষ্ণালোকে পাড়ি দিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ সভাপতি স্বামী স্মরণানন্দ মহারাজ। মঙ্গলবার রাত আটটা বেজে ১৪ মিনিটে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে চিকি‍ৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, ‘ রামকৃষ্ণ মঠ ও মিশনের শ্রদ্ধেয় সভাপতি শ্রীমৎ স্বামী স্মরণানন্দজী মহারাজের মৃত্যু সংবাদে গভীরভাবে শোকাহত। এই মহান সন্ন্যাসী তাঁর জীবদ্দশায় পৃথিবীর আধ্যাত্মিক চেতনায় নেতৃত্ব দিয়েছেন এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্তদের জন্য সান্ত্বনার উৎস হয়ে আছেন।  আমি তাঁর সমস্ত অনুগামী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাই।’ মুখ্যমন্ত্রীর পাশাপাশি শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

গত কযেক মাস ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রয়াত সভাপতি স্বামী স্মরণানন্দজি মহারাজ। গত সেপ্টেম্বরে বাইপাসের কাছে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। চিকি‍ৎসায় সামান্য সুস্থও হয়ে উঠেছিলেন। চলতি বছরের শুরুতে ফের অসুস্থ হয়ে পরেন। প্রথমে বাইপাসের কাছে অবস্থিত বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয়েছিল রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। গত মাসাধিককাল ভর্তি ছিলেন। টানা তেইশদিন ভেন্টিলেশন সাপোর্টে রাখতে হয়েছিল প্রবীণ সন্ন্যাসীকে। চলতি মাসের শুরুতেই রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে গিয়ে অসুস্থ স্বামী স্মরণানন্দজি মহারাজকে দেখে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার রাতে রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বুধবার সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত প্রয়াত মহারাজের পার্থিব শরীর বেলুড় মঠে শায়িত থাকবে। ভক্ত ও অনুরাগীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। রাত নয়টার সময়ে শেষকৃত্য শুরু হবে।

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ