Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতায় E M Bypass’র ধারে ২৪টি জায়গায় হবে Parking Lot

পূর্ব কলকাতার বুকে E M Bypass’র ধারে মোট ২৪টি Parking Lot গড়ে তুলতে চলেছে KMC। এর জন্য চাওয়া হয়েছে পুলিশের অনুমতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতা(Kolkata) ক্রমশ বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে জনসংখ্যা। সেই বাড়তি মানুষদের ঠাঁই দিতে শহরে নিত্যদিন মাথা তুলছে একের পর এক বহুতল আবাসন। কিন্তু দেখা যাচ্ছে, সেই সব বহুতলের অনেকেই গাড়ি রাখার জায়গা পাচ্ছেন না বা নিজেরা আলাদা টাকা খরচ করে গাড়ির গ্যারেজ বুক করছেন না। তাঁরা রাস্তার মধ্যেই গাড়ি রেখে দিচ্ছেন। তা সে দিনে হোক কী রাতে। এই সব ঘটনা এখন সব থেকে বেশি চোখে পড়ছে শহরের পূর্ব প্রান্ত দিয়ে চলে যাওয়া E M Bypass’র ধারে। কার্যত পূর্ব কলকাতায় এখন এই E M Bypass’র ধারেই সব থেকে বেশি আবাসন প্রকল্প মাথা তুলছে। বহু আবাসন বিশেষজ্ঞ থেকে সমীক্ষক দলের দাবি, আগামি দিনে এই বাইপাস চত্বরই কলকাতার নয়া প্রাণ কেন্দ্র হয়ে উঠতে চলেছে। এই অবস্থায় কলকাতা পুরনিগমও আর হাত গুটিয়ে বসে থাকতে চাইছে না। এখন থেকেই তাঁরা তাই নজর দিয়েছেন E M Bypass’র ধারে নতুন Parking Lot গড়ে তুলতে। যাতে গাড়ি রাখার সমস্যার সমাধান হয় এবং পুরনিগমের ঘরে টাকাও আসে।

কলকাতা পুরনিগম সূত্রে জানা গিয়েছে, পূর্ব কলকাতার বুকে E M Bypass’র ধারে পঞ্চান্নগ্রাম, উত্তর পঞ্চান্ন, কাদাপাড়া, ভিআইপি, মাঠপুকুর, মেট্রোপলিটন সহ বিভিন্ন অংশে মোট ২৪টি Parking Lot গড়ে তুলতে চলেছে KMC। কেননা এখানেই এখন দেখা যায় সার দিয়ে গাড়ি পার্কিং করে রাখা হচ্ছে, কিবা দিন কিবা রাতে। অথচ সেই সব জায়গা থেকে কলকাতা পুরনিগম ১ পয়সাও Parking Fee পায় না। তাই E M Bypass’র ধারে আপাতত ২৪টি জায়গা চিহ্নিত করা হয়েছে যেখানে Parking Lot গড়ে তুলবে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ। সেই কারণে KMC সেখানে Parking Lot গড়ে তুলতে পুলিশের অনুমোদনের জন্য চিঠি পাঠিয়েছে লালবাজারে। সেখান থেকে অনুমতি মিললেই ওই জায়গাগুলিতে Parking Lot তৈরির জন্য টেন্ডার প্রক্রিয়া সহ যাবতীয় কাজ শুরু করবে পুর কর্তৃপক্ষ। এখন E M Bypass’র ওপরে কয়েকটি বাইলেন ছাড়া মূল রাস্তার ধারে কোথাও ‘সরকারি’ পার্কিং লট নেই। তার জন্য সাধারণ মানুষকেও হয়রানির মুখে পড়তে হচ্ছে। সেই সমস্যারও সমাধান হবে।

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের