রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, আপনার জেলায় কবে বৃষ্টি জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিনের টানা বৃষ্টির জেরে মধ্য বৈশাখেও বেশ মনোরম আবহাওয়া বঙ্গে। নেই প্রবল গরম, নেই অস্বস্তি। সকাল থেকেই বেশ স্বস্তিদায়ক আবহাওয়া বাংলা জুড়ে। রোদ উঠলেও তাতে নেই জ্বালা ধরানো তাপ। মোটের ওপর স্বস্তিদায়ক আবহাওয়া নিয়েই শেষ হয়েছে এপ্রিল।

জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসের শুরুতেই প্রবল গরমে নাজেহাল হয়েছে কলকাতা সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকা। রাজ্যের একাধিক জেলা তাপপ্রবাহের জেরে অস্বস্তিকর পরিস্থিতির শিকার হয়েছেন। গত বছরের এপ্রিল মাসের শেষে পারদের মাত্রা ছুঁয়েছিল চল্লিশ ডিগ্রির বেশি। এই বছর বৃষ্টি হওয়ার কারণে সেই তাপমাত্রা ধমকে থেকেছে তিরিশের ঘরে।

মঙ্গলবার এবং বুধবার বৃষ্টিপাত হওয়ার পরেও বৃহস্পতিবারও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্বের জেলা স্বস্তির বৃষ্টি পেতে চলেছে।

দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি উত্তরে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি পাবে। কিন্তু উত্তরের বাকি জেলায় বৃষ্টির সম্ভবনা বৃহস্পতিবার খুব কম।

শুক্রবার শনিবার এবং রবিবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যজুড়ে টানা বৃষ্টির জেরে প্রখর তাপমাত্রা অনেকটাই কমেছে।

জেলাগুলোর পাশাপাশি কলকাতাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুপুরের পর বা বিকেলের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে হু হু করে নামবে তাপমাত্রা। কলকাতা সহ রাজ্যের সর্বত্রই বজায় থাকবে মনোরম পরিবেশ।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়