‘স্বাস্থ্যসাথী’-তে দুর্নীতি  ঠেকাতে অ্যাপ এবং AI –এর সাহায্য নেবে রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ট্যাব কেলেঙ্কারি কাণ্ডের জেরে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। তাই এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেইজন্য ‘স্বাস্থ্য সাথী’ নিয়ে আরও কড়া হল রাজ্য। কারণ, প্রায়শই সামনে আসছে বেশ কিছু অসাধু হাসপাতাল স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে টাকা আত্মসাৎ করছে। আর তাই এই ঘটনা রুখতে একাধিক নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্যসাথী কার্ডের জন্য হাসপাতালগুলিতে  বিশেষ অ্যাপ আনল রাজ্য। সেই অ্যাপের মাধ্যমে হাসপাতালকে রোগীর ছবি ও ভিডিও তুলে পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে। এরপর হাসপাতালে ভর্তি, পরীক্ষা-নিরীক্ষা থেকে শুরু করে কবে রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে তাও এবার থেকে ছবি তুলতে হবে হাসপাতালগুলিকে। শুধু তাই নয় অর্থাৎ প্রতিটি ধাপে রোগী  হাসপাতালে আছেন কিনা তা জানাতেই রোগীর জিপিএস লোকেশন পাঠাতে হবে স্বাস্থ্য দফতরের নিদিষ্ট সার্ভারে ।

উল্লেখ্য হাসপাতালের তরফে  রোগীর  ছবি, ভিডিও,  জিপিএস লোকেশন একবার পাঠানো হয়ে গেলে তা এডিট করা যাবে না। বলা বাহুল্য, সার্ভারে আপলোড করা ছবি ভিডিও জাল কিনা, তা পরীক্ষা করবে কৃত্তিম বুদ্ধিমত্তা  বা AI ।  ইতিমধ্যেই এই পুরো প্রযুক্তি  নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করা হবে বলে জানিয়ে দিয়েছে স্বাস্থ্য দফতর। একথায় বলা যায়, পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প ‘স্বাস্থ্য সাথী’ নিয়ে যাতে না আর কোন অভিযোগ ওঠে তাই বড় পদক্ষেপ নিল স্বাস্থ্য দফতর।

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় স্কুল পড়ুয়াসহ বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা, আহত অনেকে

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত একাধিক স্কুল পড়ুয়া

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন