সুরাপ্রেমীদের জন্যে খারাপ খবর! হোলিতে খোলা থাকছে না মদের দোকান

তবে সাধারণত দোলের পরেরদিনই হোলি পালন করা হয়। যাই হোক, হোলি মানে কিছু মানুষের কাছে যেমন রঙের উৎসব, তেমনি সুরাপ্রেমীদের জন্যে মদ খাওয়ার পারফেক্ট দিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতীক্ষার প্রহর প্রায় শেষের পথে। আর মাত্র কয়েক ঘন্টা। আগামী সোমবারই (২৫ মার্চ) রঙের উৎসবে মাতোয়ারা হয়ে উঠবে গোটা দেশ। বাঙালিদের কাছে যেটা দোল, সেটাই গোটা দেশে হোলি নামে পরিচিত। তবে সাধারণত দোলের পরেরদিনই হোলি পালন করা হয়। যাই হোক, হোলি মানে কিছু মানুষের কাছে যেমন রঙের উৎসব, তেমনি সুরাপ্রেমীদের জন্যে মদ খাওয়ার পারফেক্ট দিন।

তাই হোলির দিন যতই এগিয়ে আসছে, ততই হু হু করে বাড়ছে মদ বিক্রি। মদের দোকানগুলিতে পড়ছে লম্বা লাইন। কেননা আগামী ২৫ মার্চ বন্ধ সমস্ত সুরার দোকান। তাই আগেভাগেই মদের দোকানে লাইন উপচে পড়ছে। লম্বা লাইন দিয়ে সবাই কিনছেন মদ। তবে এই সময় কোন কোন ব্র্যান্ডের সুরার চাহিদা বেশি। মদ বিক্রেতারা বলছেন, হোলির আগে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে প্রিমিয়াম হুইস্কির। এছাড়াও বিক্রি হচ্ছে গ্লেনফিডিচ, মাঙ্কি শোল্ডার, বালভেনি ও হেনড্রিকস জিনের মতো ব্র্যান্ডগুলিরও। গত ৪ বছরে এদেশে মদ বিক্রির পরিমাণ বেড়েছে প্রায় ৩ গুণ। তার মধ্যে হুইস্কির চাহিদা সবচেয়ে বেশি। কেননা বর্তমানে প্রিমিয়াম হুইস্কির চাহিদা শুধু শহরাঞ্চলে আটকে নেই।

গ্রাম বা শহরতলিতেও বিস্তার লাভ করেছে। এদিকে আবগারি দফতরের নিয়ম অনুযায়ী, ২৫ মার্চ বন্ধ থাকবে সমস্ত মদের দোকান। তাই দোলের আগের দিন রাত সাড়ে ১০ টা পর্যন্ত খোলা থাকবে সমস্ত মদের দোকান। তবে অনলাইনে কিনতে পারবেন হুইস্কি, রাম, ভদকা-সহ একাধিক মদ। তবে সূত্রের খবর, হোলির দিনে বেশ কয়েকটি মদের কাউন্টার ভেতর খোলা থাকবে। কিন্তু সকালের দিকে বন্ধ থাকবে সেগুলি, বিকেল ৪-টের পর ওই কাউন্টারগুলি থেকে কিনতে পারবেন পছন্দের সুরা।

এ বছর শিবরাত্রির দিন ছিল ড্রাই ডে, আগামী গুড ফ্রাইডের দিনও ড্রাই ডে, এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান। এছাড়া এখন আদর্শ আচরণ বিধি চলছে গোটা দেশ জুড়ে। তাই নির্বাচনের দিনগুলিতেও বন্ধ থাকবে মদের দোকান। 

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম ঘটনা, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, রেকর্ড গড়ে শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন কমলজিৎ-সুরুচি

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?