গরমে একটু কাজ করলেই হাঁপিয়ে উঠছেন? এক ক্লিকে জানুন শরীর সুস্থ রাখার উপায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টির খেলা শেষ! কালবৈশাখীর স্বস্তি কাটিয়ে ফের তপ্ত হওয়ার পথে বাংলা। সকাল হতেই রৌদ্রতাপে নাজেহাল হতে হয় অফিস যাত্রীদের। আর এই গ্রীষ্মকালে তাপমাত্রা যখন বেশি বেড়ে যায় তখন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যা হয়। সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে। প্রচণ্ড গরমে নিজেকে সুস্থ রাখবেন কিভাবে?

জল

গরমে প্রচুর পরিমাণ জল খাওয়া উচিৎ। কারণ, গরমের সবচেয়ে বড় সমস্যা হল ডিহাইড্রেশন। সারাদিন ঘামের মাধ্যমে প্রচুর পরিমাণ জল ও খনিজ বেরিয়ে যায়। তাই তৃষ্ণা না পেলেও দিনে অন্তত ৩-৪ লিটার জল পান করা জরুরি। জলের পাশাপাশি ডাবের জল, ঘোল, লেবুর শরবত বা ওআরএস খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

টকদই

গরমকালে টকদই শরীরকে ঠান্ডা রাখে। এতে থাকা জলীয় উপাদান এবং খনিজ পদার্থ শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এছাড়া গরমকালে একটু কাজকর্ম করলেই শরীর ক্লান্ত হয়ে পড়ে। এই ক্লান্তি-দুর্বলতা কাটাতেও সাহায্য করে টকদই। শরীরে এনে দেয় এক আলাদা এনার্জি।

খাওয়া-দাওয়া

প্রচণ্ড গরমে হজমের সমস্যা বা ‘ফুড পয়জনিং’ হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই বাইরের তেল-ঝাল বা মশলাদার খাবার এড়িয়ে চলাই ভালো। পাতে রাখুন সহজপাচ্য খাবার। যেমন— ঝিঙে, পটল, লাউ বা শসা।

ফল

গরমে শরীর ঠান্ডা ও সতেজ রাখতে জলীয় উপাদানসমৃদ্ধ ফল যেমন—তরমুজ, আঙুর, আনারস, কমলা, শসা ও বাঙ্গি খাওয়া সবচেয়ে ভালো। এই ফলগুলোতে প্রচুর জল থাকে, যা পানিশূন্যতা দূর করে, হজমশক্তি বাড়ায় এবং ত্বকের যত্নে সাহায্য করে। এছাড়া শরীর ঠান্ডা রাখতে বেল ও কচি ডাবও চমৎকার বিকল্প।

রোদ

দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদ এড়িয়ে চলুন। যদি বাইরে বেরোতেই হয়,  তবে ব্যবহার করুন ছাতা,  রোদচশমা ও টুপি। হালকা রঙের সুতির ঢিলেঢালা পোশাক পরুন, যা ঘাম শুষে নিতে সাহায্য করবে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ