শীত পড়তেই টনসিলের সমস্যার বাড়বাড়ন্ত শুরু, ঘরোয়া টোটকায় করুন সমাধান

শীতকাল আসা মানেই অনেকেরই টনসিলের ব্যথা বাড়বে। আর টনসিল ফুলে যাওয়া মানেই প্রচণ্ড ব্যথা। এমন পরিস্থিতিতে খাবার খেতে বা জল পান করতেও অসুবিধা হয়। কিন্তু টনসিলের সমস্যা দীর্ঘদিন থাকলেও মুশকিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসছে শীতকাল। আর শীতকাল আসা মানেই অনেকেরই টনসিলের ব্যথা বাড়বে। আর টনসিল ফুলে যাওয়া মানেই প্রচণ্ড ব্যথা। এমন পরিস্থিতিতে খাবার খেতে বা জল পান করতেও অসুবিধা হয়। কিন্তু টনসিলের সমস্যা দীর্ঘদিন থাকলেও মুশকিল। অগত্যা চিকিৎসকের পরামর্শ নেওয়া ছাড়া কোনও উপায় নেই। তবে শীতে টনসিলের ব্যথা এবং ফোলা থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া টোটকা কাজে লাগাতে পারেন। সেগুলি কী কী?

মধু এবং হলুদ : দুধের সঙ্গে মধু ও হলুদ মিশিয়ে পান করলে গলা ব্যথা থেকে আরাম পাওয়া যায়। কারণ মধু এবং হলুদে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা টনসিল থেকে মুক্তি দিতে সহায়ক। এজন্য গরম দুধে হলুদ ও মধু মিশিয়ে পান করলে এই সমস্যা থেকে সুরাহা মেলে।

লবঙ্গ : লবঙ্গে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে। এটি গলা ব্যথা কমাতেও সহায়তা করে। যদি আপনার টনসিল বড় হয় তাহলে মুখে এক বা একাধিক লবঙ্গ রেখে সেগুলি চুষুন এবং চিবিয়ে নিন।

তুলসি পাতা: ঔষধি গুণে ভরপুর তুলসি পাতা গলা ব্যথা দূর করতে খুব কার্যকরী। অনেকেই সর্দি এবং কাশি থেকে মুক্তি পেতে ঘরোয়া প্রতিকার হিসাবে তুলসী পাতা ব্যবহার করেন। এক্ষেত্রে প্রথমে তুলসি পাতা ধুয়ে সেই পাতাগুলি জলে সেদ্ধ করতে হবে। এরপর এটি ছেঁকে হালকা গরম করজ পান করুন। এই পানীয় গলা ব্যথা কমাতে সাহায্য করে।

লবণ দিয়ে কুচিকুচি করুন : টনসিলের সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে লবণ জল দিয়েও কুলিকুচি করতে পারেন। এটিও গলা ব্যথা কমাতে পারে। এছাড়াও, টনসিলের ফোলা থেকেও রেহাই পেতে পারেন।

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা