মেয়েদের প্যান্টের পকেট ছোট! কেন জানেন?

ছেলেদের প্যান্টের পকেটের তুলনায় মেয়েদের প্যান্টের পকেট অনেক ছোট থাকে

Share:

নিজস্ব প্রতিনিধি: জিন্সের প্যান্টের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায়, ছেলেদের প্যান্টের পকেটের তুলনায় মেয়েদের প্যান্টের পকেট অনেক ছোট থাকে। এর কারণ কি?

গোড়া থেকেই পকেট জুড়ে দেওয়ার প্রচলন ছিল না মেয়েদের প্যান্টে। তখন পকেট ছিল আলাদা সেলাই করা এক টুকরো কাপড় যা একাধিক পোশাকের সাথে মিলিয়ে পরা যেত। ১৭ শতক থেকে ১৯ শতকের শেষ দিকে মহিলাদের স্কার্টের নিচে এবং আন্ডার-পেটিকোটের উপরে পকেট থাকার চল ছিল। পেটিকোটের পাশের এক ভাঁজ সরিয়ে মহিলারা এই পকেটগুলো খুঁজে নিতে পারত।

নতুন এক গবেষণায় জানা গিয়েছে, এটা বাস্তবসম্মত নয়। ছেলেদের তুলনায় মেয়েদের সামনের পকেট অনেক ছোট। এ কারণে ছেলেরা বেশি সুবিধা ভোগ করেন। তবে পকেটে লিঙ্গবৈষম্য কমিয়েছে ডেনিম ব্র্যান্ড। তাদের জিন্সে পকেট বেশ বড়। ক্যালভিন ক্লেইন, এইচ অ্যান্ড এম, লেভিস, রালফ লরেনের মতো বিশ্বের প্রধান কুড়িটি ফ্যাশন ব্র্যান্ডের আশি প্রকার জিন্সের পকেটের মাপ পরীক্ষা করে গবেষণায় জানা গিয়েছে, মেয়েদের পকেট খুব ছোট। তাই ছেলেদের পকেট বড় থাকার কারণে মেয়েদের পকেটে কিছু রাখা যায় না। এমনকি মেয়েরা জিন্সের প্যান্টের সামনের পকেটে সহজে হাত পর্যন্ত ঢোকাতে পারেন না। গবেষণা বলছে, মাত্র ১০ শতাংশ জিন্সের পকেট মেয়েদের হাত ঢোকানোর উপযোগী। অথচ ছেলেদের জিন্সের সামনের পকেটে ছেলে-মেয়ে উভয়ের হাত একসঙ্গে ফিট হয়ে যায়!

বিশ্বের বৃহত্তম রিটেইলারদের বানানো ৮০টি জিন্স মেপে একটি গবেষণার ফলাফলে দেখা যায়, পুরুষদের পকেটের তুলনায় মেয়েদের পোশাকের পকেট ৬.৫% চাপা এবং সব মিলিয়ে ৪৮% খাটো থাকে। প্যান্টের পেছনের পকেট মেপেও প্রায় একই ধরনের পার্থক্য দেখা গেছে তা গড়ে ৫% খাটো।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক