Loading live market data...
Loading active stocks...
Connecting...

নবরাত্রিতে ফিরবে কপাল! ৫টি জিনিস ঘরে এনে বদলে ফেলুন ভাগ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই চৈত্র নবরাত্রি। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে শুরু হয় চৈত্র নবরাত্রি। এদিনটির আগে বেশ কিছু জিনিস বাড়িতে আনা শুভ মনে করা হয়। এর ফলে দেবী দুর্গার আশীর্বাদ লাভ করবেন। চলতি বছর চৈত্র নবরাত্রি শুরু হতে চলেছে ১৯ মার্চ। শেষ হবে ২৭ মার্চ। ৯দিন ধরে ভক্তরা মায়ের ৯ রূপের পুজো করে থাকেন।

মনে করা হয়, নবরাত্রির সময়ে দেবী নিজের ভক্তদের দুঃখ-দুর্দশা দূর করেন। এই সময় পুজো করলে এবং উপোস করলে বিশেষ ফল পাওয়া যাবে। এই সময় নবরাত্রির আগে বেশ কয়েকটা জিনিস বাড়িতে আনা শুভ মনে করা হয়। এগুলো আনলে জীবনে দেবীদুর্গার আশীর্বাদ পাওয়া যাবে। নবরাত্রির আগে কোন জিনিসপত্র বাড়িতে আনা উচিত?

তুলসী: চৈত্র নবরাত্রির আগে বাড়িতে একটি তুলসী গাছ আনা শুভ মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এটি বাড়িতে আনলে সৌভাগ্য এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ আসে।
নারকেল: হিন্দু ধর্মে নারকেলকে খুবই বিশেষ বলে মনে করা হয়। নবরাত্রিতে কলস স্থাপনের জন্য এটি প্রয়োজন। এটি সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। তাই চৈত্র নবরাত্রির আগে বাড়িতে একটি নারকেল আনলে জীবনে শুভ ফল পাওয়া যাবে। 

কলস: নবরাত্রির পুজোতে কলস খুব গুরুত্বপূর্ণ জিনিস। কারণ কলস স্থাপনের পরেই পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে কলসে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের বাস রয়েছে। তাই নবরাত্রির সময় এটি আনা শুভ বলে মনে করা হয়।
ময়ূরের পালক : চৈত্র নবরাত্রির আগে বাড়িতে ময়ূরের পালক আনতে ভুলবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে ময়ূরের পালক অত্যন্ত শুভ। ময়ূরের পালকের শুভ প্রভাবে নেগেটিভ এনার্জি সরে যায়। 

শঙ্খ :চৈত্র নবরাত্রির আগে বাড়িতে একটি শঙ্খও আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শঙ্খের আওয়াজ যেমন আমাদের আশপাশ থেকে নেগেটিভ এনার্জি দূর করে, তেমনই শঙ্খের আওয়াজে স্মৃতিশক্তি উন্নত হয় এবং পরিবারের সঙ্কট কাটে।

‘সমুদ্রসাথী’ প্রকল্পের ভবিষ্যৎ কী? পালাবদলের পর প্রশ্ন লক্ষাধিক মৎস্যজীবীর

কেরলে ভয়ঙ্কর কাণ্ড, মাদক খাইয়ে ধর্ষণ ও ব্ল্যাকমেল অভিযোগে গ্রেফতার অটোচালক

মা ক্যান্টিনের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা! আশ্বাস পদ্ম নেতাদের

‘হ্যাপি মাদার্স ডে’, জানেন কেন পালন করা হয় এই বিশেষ দিনটি?

কোহলি-সূর্যকুমারকে টেক্কা, ঐতিহাসিক রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বৈভব সূর্যবংশী

হলিউডে পা রাখতে চলেছেন দিশা পাটানি, কোন ছবিতে দেখা যাবে অক্ষয়ের নায়িকাকে?

‘আমি ৬ মাসে অনেক কিছু শিখেছি’, প্রসব-পরবর্তী যন্ত্রণা নিয়ে কান্নায় ভেঙে পড়লেন কিয়ারা

ভোটের সময় অধীরের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা

রূপোলি পর্দার জগৎ থেকে প্রশাসনিক প্রধান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে শপথ বিজয়ের

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

চেন্নাইয়ে বিজয়ের শপথ অনুষ্ঠানে তৃষা কৃষ্ণনের হাসিমুখ ঘিরে চর্চা

পালাবদলের পরই অ্যাকশন, কলকাতা পুলিশে ব্যাপক রদবদল

চন্দ্রনাথ খুনে নয়া মোড়, অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ