সোনা কিনতে পারছেন না? অক্ষয় তৃতীয়ায় এই জিনিসগুলি বাড়িতে আনলেই হবে লক্ষ্মীলাভ

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর অক্ষয় তৃতীয়া পালিত হবে ৩০ এপ্রিল। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই দিন সোনা রূপো কেনা অত্যন্ত শুভ। কথিত আছে যারা এই দিন সোনা রূপো কেনেন তাদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়।

কিন্তু সোনার দাম দিন দিন বাড়ছে। বর্তমানে এক গ্রাম সোনার দাম প্রায় ন’হাজার টাকা। ভরির হিসাব করলে মাথা ঘুরতে থাকে। ক’জন মানুষের পক্ষে এত টাকা দিয়ে সোনা কেনা সম্ভব। রূপোর দাম তুলনামূলক কম, কিন্তু সেটাও সকলের পক্ষে কেনা হয়ে ওঠে না। তাই আজ আমরা আপনাকে এমন কিছু জিনিস সম্পর্কে বলব যেগুলি সোনা-রূপোর মতোই শুভ। সেগুলিও অক্ষয় তৃতীয়াতে কিনলে একইরকম সমৃদ্ধি আসবে সংসারে। খুশি হবেন দেবী লক্ষ্মী।

মাটির পাত্র: এই দিন  মাটির পাত্র কিনতে পারেন। যেমন জলের জন্য কুঁজো কেনা এবং দান করা খুব শুভ। এছাড়া রান্নার জন্য মাটির হাঁড়ি, কড়াইও কিনতে পারেন।

যব-গম: যব এবং গম হল শস্যের দেবী অন্নপূর্ণার প্রতীক। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে যব বা গম কিনে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এগুলি কিনলে ঘরে আসে সমৃদ্ধি।

চাল: অক্ষয় তৃতীয়ার দিন চাল কিনে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। দরিদ্রদের উদ্দেশ্যে দান করতে পারেন। চাল ধান থেকে তৈরি হয়য়। আর ধান তো স্বয়ং অন্নপূর্ণার শস্য। তাই অক্ষয় তৃতীয়ার মতো বিশেষ দিনে ঘরে চাল আনলে সংসারে শ্রীবৃদ্ধি ঘটে।

পূজোর সামগ্রী: অক্ষয় তৃতীয়ার দিন পুজোর সামগ্রী যেমন ধূপ, প্রদীপ, অগুরু, চন্দন, সিঁদুর কিনে গৃহে নিয়ে আসতে পারেন। এই দিন এগুলি কেনা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়।

বই বা তথ্যবহুল জিনিস: জ্ঞান হল এমন এক জিনিস যা দান করলে বৃদ্ধি পায়। তাই জ্ঞান চিরন্তন। প্রকৃত জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে সর্বাপেক্ষা ধনী। জ্ঞান আমরা লাভ করি বই থেকে। তাই এই দিন চাইলে ধর্মীয় ও তথ্যবহুল বই কিনে পড়তে শুরু করুন। এটি অত্যন্ত ফলপ্রসূ।

তুলসী: হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তাই অক্ষয় তৃতীয়ার দিন গৃহে একটি তুলসীগাছ রোপণ করুন। গাছটির অবশ্যই যত্ন নিন। দেখবেন গৃহে আসবে সমৃদ্ধি। ঘর ভরে যাবে ইতিবাচক শক্তিতে।

বিশ্বাস অনুযায়ী দান: অক্ষয় তৃতীয়া হল দানের উৎসব। এই দিন আপনি সবচেয়ে বেশি পূণ্যার্জন করতে পারেন গরিব-দুঃখী-অসহায়দের খাদ্য-বস্ত্র বিতরণ করে। তাই এই দিন অবশ্যই অভাবীদের খাদ্য, পোশাক-আশাক এবং অর্থ দান করুন।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার