ঈশ্বরকে উৎসর্গ করা জিনিস কী করবেন? শাস্ত্রে কী বলে জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি : মন্দির হোক বা বাড়ি, ভগবানকে পুজো করার সময় আমরা ফল-ফুল, মিষ্টি, নারকেল, বস্ত্রসহ বিভিন্ন সামগ্রী দিয়ে থাকি। কিন্তু বহু মানুষের মনে প্রশ্ন ওঠে ভগবানকে দেওয়া জিনিস, কী করা হবে? এগুলোকে পুনরায় ব্যবহার করা যেতে পারে? আসুন জেনে নেওয়া যাক।

ভারতীয় সংস্কৃতিতে দেবতাদের পুজো এবং নৈবেদ্য প্রদান করা শতাব্দী প্রাচীন এক ঐতিহ্য। প্রতিটি ভক্ত নিজেদের ক্ষমতা অনুসারে ভগবানকে নিবেদন করেন। কিন্তু সেই নিবেদন করা জিনিস পুনরায় ব্যবহার করা যেতে পারে কিনা তাই অনেকে জানেন না। শাস্ত্র এই বিষয়ে কী বলছে সেটাই জেনে নেওয়া যাক।

ধর্মীয় বিশ্বাস অনুসারে, যখন কোনও বস্তু ভক্তি ও মন্ত্র পড়ে ঈশ্বরকে নিবেদন করা হয়, তখন সেগুলো সাধারণ বস্তু থাকে না। প্রসাদে পরিণত হয়। প্রসাদ অত্যন্ত পবিত্র। ভক্তদের মধ্যে তা বিতরণ করা হয়। ফল মিষ্টি পঞ্চামৃত এবং ভগবানকে দেওয়া জিনিস ঈশ্বরকে নিবেদনের পর প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়। পরিবার আত্মীয়-স্বজন এবং দুস্থদের মধ্যে এগুলো বিতরণ করলে পুণ্য বলে বিবেচিত হয়।

পুজোর ব্যবহৃত ফুল এবং মালা কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যায়। শাস্ত্রে বলা আছে এগুলোকে আবর্জনায় ফেলা উচিত নয়। জলে ভাসিয়ে দেওয়া উচিত। ফুলগুলো কোনো নদী বা জলের উৎসে দিয়ে দেওয়া উচিত। কোনও গাছের নিচেও রাখতে পারেন।

মন্দিরে দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত পোশাক বা অলংকার সাধারণত সেবায় ব্যবহৃত হয়।। অনেক মন্দিরে পুরনো পোশাক ভক্তদের প্রসাদ হিসেবে দেওয়া হয়। পুজোয় ব্যবহৃত ঘি. তেল এবং অন্যান্য প্রদীপের অবশিষ্ঠাংশ সাধারণ উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। এগুলো পবিত্রস্থানে রেখে মন্দিরে ব্যবহার করা উপযুক্ত বলে মনে করা হয়।

একবার ব্যবহার হয়ে গেলে এই জিনিসগুলো দ্বিতীয়বার নিবেদন করা উচিত নয়। তার মধ্যে রয়েছে ফুলমালা। ভগবানকে একবার নিবেদিত করা ভোগ। পুজোয় ব্যবহৃত অক্ষত জিনিসপত্র নিবেদন করা উপযুক্ত নয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঈশ্বরের উদ্দেশ্যে গর্ভ দেওয়া হলো ভক্তির প্রতীক এগুলো সম্মানের সঙ্গে ব্যবহার করা উচিত।।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা