বিয়ের মরশুমে বেনারসি কিনবেন জেনে নিন কোনটা আপনার জন্য সঠিক

কোন আবহাওয়াতে আপনি বিয়ে করছেন বেনারসি কেনার আগে তাও মাথায় রাখবেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান প্রজন্মের বাঙালি এখন বিয়েতে নানা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে। তাই নিয়ম ও আচার অনুষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে তাঁরা হালফিলের ফ্যাশানকে বিয়ের অঙ্গ হিসাবে বেছে নিয়েছে। তবে বাঙালি বিয়েতে যতই বিশ্বায়নের হাওয়া লাগুক না কেন বিয়ের দিন বাঙালি কনের বেনারসি মাস্ট। এই বিশেষ দিনে প্রধানত লাল রঙের বেনারসি না হলে কনের মন ওঠে ন। আর হবে নাই বা কেন? জীবনের সেরা ও দামী একটি দিন এটি। তাই সব মেয়েই চায় নিজের সামর্থ্য অনুযায়ী মনের মত শাড়ি পড়তে। তবে বিয়ের বেনারসি কিনতে যাওয়ার আগে জেনে নিন কিভাবে বাছবেন বিয়ের বেনারসি।

যেহেতু এটি জীবনের সেরা একটা ইভেন্ট তাই চেষ্টা করুন সেরা দোকান থেকেই আপনার বিয়ের বেনারসিটি কেনার। প্রধানত বিয়ের দিন লালা রঙের বেনারসিই কনের পছন্দের। তবে বুঝতে হবেলালেরও অনেক রকম শেড থাকে। প্রথমেই আপনাকে বুঝে নিতে হবে যে আপনার গায়ের রঙের সঙ্গে কোন লাল রঙের বেনারসিটি যাচ্ছে। 

বেনারসি বহু রকমের হয়। তাই শাড়ি কেনার আগে বেছে নিন আপনি কোন রকমের বেনারসি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন। 

শাড়িটি কেনার আগে অবশ্যই নিজে দোকানে গিয়ে কেনার চেষ্টা করবেন। কারণ হাতে গুণে কয়েকবারই বিয়ের পর বেনারসি পড়া হয়। তাই দোকানে গিয়ে গায়ে ফেলে কতটা আপনাকে মানাচ্ছে তা যাচাই করে নিয়েই বেনারসি কিনুন। 

গায়ের রঙের পাশাপাশি আপনার শারীরিক গঠন অনুযায়ী চেষ্টা করুন শড়ি কেনার। আপনি যদি ছিপছিপে চেহারার হন তাহলে চেষ্টা করুন হাল্কা শাড়ি কেনার। সঙ্গে আপনার উচ্চতার দিকটিও মাথায় রাখবেন। আপনি যদি ভারি চেহারার হন তাহলে চেষ্টা করুন সরু পাড়ের হালকা নকশার বেনারসি পরতে। 

কোন আবহাওয়াতে আপনি বিয়ে করছেন বেনারসি কেনার আগে তাও মাথায় রাখবেন। শীতের আমেজে বিয়ে করলে একটু ভারি বেনারসি কিনতেই পারেন। যদি ভরা গরমে আপনার বিয়ের দিনটি ঠিক হয়ে থাকে তাহলে হালকা শাড়ি কেনার দিকে ঝুঁকবেন। কারণ তাতে গোটা বিয়ের অনুষ্ঠানে আপনি কমফোর্টেবল থাকবেন। 

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক