ইফতার ও সেহেরিতে কী খাবেন, কী এড়িয়ে চলবেন ডায়াবেটিস রোগীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: রোজা রাখা ডায়াবেটিস রোগীদের জন্য কঠিন হতে পারে, কারণ সারাদিন খালি পেটে থাকা ও রক্তে সুগারের ওঠা-নামার ঝুঁকি থাকে। তবে সঠিক পরিকল্পনা ও স্বাস্থ্যকর খাদ্য তালিকার মাধ্যমে ডায়াবেটিস রোগীরাও নিরাপদে রোজা রাখতে পারেন। দিনাজপুরের ‘রাইয়ান হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর পুষ্টিবিদ লিনা আকতার এই বিষয়ে বিস্তারিত পরামর্শ দিয়েছেন।

রোজা শুরু করার আগে তিন মাস ধরে সুগারের নিয়ন্ত্রণে থাকা জরুরি। যাদের ‘সুগার কন্ট্রোল’ আছে, তারা নিয়ম মেনে রোজা রাখতে পারবেন। রমজানে দিনে ছয় বেলা খাবারের বদলে তিন বেলা খাওয়া হয়, তাই প্রতিটি বেলার খাবার অল্প পরিমাণে, সময়মতো গ্রহণ করতে হবে।

আরও পড়ুন: বিরিয়ানি থেকে ফেলে দেন এই মশলা? এটি হতে পারে হজম ও মুখের দুর্গন্ধের মহৌষধ

জলশূন্যতা এড়াতে বেশি ঘন শরবত বা চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন। ইফতারে ডায়াবেটিস রোগীরা ডাবের জল, ইসবগুলের ভূসির শরবত, টক দইয়ের লাচ্ছি, চিনি ছাড়া লেবুর শরবত বা কাঁচা আমের জুস নিতে পারেন। অ্যাসিডিটি থাকলে প্রথমে টকজাতীয় জল নয়, বরং সবজির সুপ বা জুস বেছে নিতে পারেন।

স্বাস্থ্যকর খাবারের মধ্যে রয়েছে-কাঁচা ছোলা মিশ্রিত মুড়ি, দই চিড়া, দই বড়া, নরম খিচুড়ি, লাল আটার রুটি, লাল চালের ভাত, শসার রায়তা, সিদ্ধ ডিম, ফল বা ফলের স্যালাড। ডালের খাবার একাধিক খাওয়া যাবে না; যেমন-ডালের বড়া, খিচুড়ি, হালিম, চটপটি।

রাতের খাবার
ইফতারের পর হালকা খাবার গ্রহণ করুন। হালকা মসলাযুক্ত রান্না করা মাছ, মুরগি, শিম বা ডাল খাওয়া যায়। লাল আটার রুটি, চিড়া, মুড়ি বা ওটস পরিমাণমতো গ্রহণ করা যেতে পারে। ভাজাপোড়া খাবার এড়িয়ে চলা জরুরি।

সেহেরির খাবার
রাতের শেষ প্রহরে প্রোটিনযুক্ত খাবার-মাছ, মুরগি বা ডিম বেছে নিতে পারেন। মাংস বা ডাল কম খাওয়া ভালো, কারণ এগুলো জলের চাহিদা বাড়ায়। হজমজনিত সমস্যা থাকলে ডাল বা মাংস এড়িয়ে চলা উচিত। দুধ পান করলে ডালের প্রয়োজন নেই।

সতর্কতা
১. ভাজাপোড়া ও অতিরিক্ত মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন।
২. একদিনে সব পদ রান্না না করে পর্যায়ক্রমে রান্না করুন।
৩. ফ্রিজে রাখা খাবার দীর্ঘদিন ব্যবহার করবেন না।
৪. বেশি চা-কফি পান করবেন না।
৫. তরল জাতীয় খাবার বেশি খেতে পারেন।
৬. ইউরিক অ্যাসিড বা বাতজনিত সমস্যা থাকলে ডাল-ভিত্তিক খাবার কম বা এড়িয়ে চলুন।
৭. উচ্চ রক্তচাপ থাকলে প্রক্রিয়াজাত খাবার, সামুদ্রিক মাছ বা চপ এড়িয়ে চলুন।
৮. বেশি ওজন বা হৃদরোগ থাকলে ডুবো তেলে ভাজা খাবার এড়িয়ে চলুন।
৯. অতিরিক্ত ঝাল খাবার এড়িয়ে চলুন।

সঠিক খাদ্য পরিকল্পনা ও সময়মতো খাবার গ্রহণ করলে ডায়াবেটিস রোগীরাও স্বাস্থ্যকরভাবে রোজা রাখতে পারবেন।

স্ত্রীকে খুন, দেহ পুড়িয়ে হাড় ফেলল যমুনায়! পুলিশের কাছে গিয়ে কী ভুল করলেন স্বামী?

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার

মদের দোকান খুলতে চান? নতুন নিয়ম লাগু রাজ্য সরকারের

পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, মন্দারমণিতে ২ কিমি এলাকা ‘রেড জোন’

ফুলবদলের উপহার, রাজ্য়সভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক!

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

এশিয়াডের ফাইনালে পাকিস্তান, ফের দেখা যাবে ভারত-পাক মহারণ?

অনুব্রত মণ্ডলের উপর হামলার ঘটনায় ছাড়া পেল অভিযুক্তরা

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই