বিরিয়ানি থেকে ফেলে দেন এই মশলা? এটি হতে পারে হজম ও মুখের দুর্গন্ধের মহৌষধ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির রান্নাঘরে গরম মশলার গুরুত্ব অপরিসীম। বিরিয়ানি থেকে শুরু করে নানা সুস্বাদু পদ-স্বাদ ও গন্ধ বাড়াতে গরম মশলা অপরিহার্য। এই গরম মশলার অন্যতম প্রধান উপাদান হল লবঙ্গ। দেখতে ছোট হলেও এর গুণাগুণ অসাধারণ। একসময় এই মশলার সন্ধানেই বহু বিদেশি পর্যটক ভারতে এসেছিলেন। রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি লবঙ্গ শরীরের নানা সমস্যারও সমাধান করতে পারে। তাই খাবারের মধ্যে পাওয়া লবঙ্গ অনেকেই ফেলে দিলেও, তা না করে খেয়ে ফেলাই বেশি উপকারী।

লবঙ্গের কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতা নিচে তুলে ধরা হল-

•হজমশক্তি বাড়াতে সাহায্য করে:

লবঙ্গ পেটের নানা সমস্যায় উপকারী। বদহজম, গ্যাস বা পেট ফাঁপার মতো সমস্যা কমাতে এটি কার্যকর। অনেক সময় পেটে ব্যথা হলেও লবঙ্গ খেলে উপকার পাওয়া যায়।

•দাঁতের ব্যথা উপশমে কার্যকর:

দাঁতের ব্যথা বা মাড়ির সমস্যায় লবঙ্গ দীর্ঘদিন ধরে প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। লবঙ্গের তেল বা রস ব্যবহার করলে দাঁতের ব্যথা কমে এবং মাড়িতেও আরাম মেলে।

•চুলের যত্নে লবঙ্গের ব্যবহার:

যারা বারবার রাসায়নিক রং ব্যবহার করে চুল ক্ষতিগ্রস্ত করেছেন, তারা লবঙ্গের একটি ঘরোয়া উপায় ব্যবহার করতে পারেন। একটি লোহার পাত্রে ৯-১০টি লবঙ্গ, এক চা চামচ কালো জিরে, এক চা চামচ চা পাতা এবং একটি খেজুর দিয়ে মাঝারি আঁচে ভেজে নিন। তারপর সেটি গুঁড়ো করে ব্যবহার করলে চুলের প্রাকৃতিক রং ও পুষ্টি বজায় রাখতে সাহায্য করতে পারে।

ছোট্ট এই মশলাটি তাই শুধু রান্নার স্বাদই বাড়ায় না, শরীরের জন্যও হয়ে উঠতে পারে এক অনন্য প্রাকৃতিক ওষুধ।

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

নেপালে লাশের পাহাড়! মর্গে জায়গা নেই, ব্যবহার হচ্ছে ড্রাই আইস-বৈদ্যুতিক শ্মশান

মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১

খেলতে বেরিয়ে নিখোঁজ রিষড়ার স্কুলের দুই পড়ুয়া, কোথায় খোঁজ মিলল শুনলে চমকে যাবেন

হিন্দমোটরে বহুতলের ছাদ থেকে পরে মৃত্যু যুবকের, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

ভাঙল ৯৬ বছরের রেকর্ড! ৫১ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন এই ক্রিকেটার

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

‘রাস্তায় যিনি থুতু ফেলবেন, তাকে দিয়েই পরিষ্কার করানো হবে’, কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

কোন মন্ত্রে কাজ করে বর্তমান সরকার? তারাপীঠে গিয়ে খোলসা করলেন শুভেন্দু

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?