আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গরমে ভোটের লাইনে দাঁড়িয়ে নাজেহাল? হিটস্ট্রোক থেকে বাঁচতে বাড়ি ফিরে করুন এই কাজগুলি

নিজস্ব প্রতিনিধি:  বৃষ্টির দেখা নেই। কড়া গরমের মধ্যে দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে দিচ্ছেন ১৬ জেলার মানুষ। যেহারে গরম পড়েছে তাতে টানা রোদে দাঁড়িয়ে থাকা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। পটাশপুর বিধানসভার সাউৎখন্ড গ্রাম পঞ্চায়েতে বামনবাড় ২৩৪ নম্বর ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দেওয়ার লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয়েছে নৃপেন দাস(৫০) নামে এক প্রৌঢ়ের।  একাধিক জায়গায় ইভিএম খারাপের কারণে রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তাতেই শরীরে বাড়ছে অস্বস্তি। তাই ভোট দেওয়ার পর রোদে-গরমে পুড়ে বাড়ি ফেরার পর কি করবেন আর কি করবেন না জেনে নিন… 

বাড়ি ফেরার পর যা যা করবেন… 

** বাড়ি ফিরে প্রথমে ঠাণ্ডা জলে  মুখ হাত ধুয়ে নিন। এতে শরীর ঠাণ্ডা হবে। গায়ে লেগে থাকা ধুলোবালি চলে যাবে। 

** বাইরের ঘামে ভেজা পোশাক ছেড়ে ফেলুন। নতুন হালকা জামাকাপড় পড়ুন।   কিছুক্ষণ বিশ্রাম নিন ।  

**  কিছুটা সময় পর  ফ্যান চালান। এসেই এসির হাওয়া খাবেনে না।  এতে শরীর খারাপ হতে পারে ঘাম বসে ঠাণ্ডা লেগে যেতে পারে। 

** ঘাম শুকিয়ে গেকে স্নান করে নিন বা গা মুছে নিন। 

** দুপুরে একেবাড়ে হালকা খাবার  খান।  এতে শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য  বজায় থাকবে। গরমে তেলমশলা খাওয়া উচিত নয়। 

** বেশি করে   জল খান। অথবা জলীয় খাবার যেমন তরমুজ, শসা জাতীয় ফল খেতে পারেন। 

বাইরে থেকেই ফিরে কী কী করবেন না ?

** রোদ থেকে বাড়ি ফিরেই জল খাবেন না। ঠান্ডা জল তো একেবারেই নয়। এতে হার্টের উপর চাপ পড়ে।

**  শরীর খারাপ এড়াতে রোদ থেকে ফিরেই ফ্যানের হাওয়া খাবেন না।  

** এসেই কোনও ভারী খাবার খাবেন না। 
 

Published by:

Share Link:

More Releted News:

৯০ দিন রাতের স্ন্যাকিং বন্ধ করলে শরীরে কী কী পরিবর্তন আসে?

গরমে ঘেমে ভিজে যাচ্ছেন? শরীর সতেজ রাখতে ব্যবহার করুন এই বিশেষ কিছু সুগন্ধি

সবসময় ক্লান্ত লাগছে? হতে পারে ভিটামিন বি১২ ঘাটতি, জানালেন বিশেষজ্ঞরা

৬টি অভ্যাসেই মিলতে পারে বছরে ফ্রি ফ্লাইট, জানুন কীভাবে

ভ্যাপসা গরমে স্বস্তির খবর, নির্ধারিত সময়ের আগেই বর্ষার আগমন দেশে

রাত ১১টার পর ট্রেনে ফোন চার্জ দেওয়া যায় না! জানেন কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ