আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৈশাখী অমাবস্যায় ভুলেও ৭ টি কাজ করবেন না! অভিশাপ তাড়া করবে

courtesy google

নিজস্ব প্রতিনিধি : বৈশাখ অমাবস্যা উপলক্ষে পূর্বপুরুষদের খুশি করার জন্য অনেক কিছু করে থাকেন। এই দিন পবিত্র নদীতে স্নান করার পর কিছু দ্রব্য বা জিনিসপত্র দান করা শুভ। এতে নাকি পুণ্য লাভ করা সম্ভব। কিন্তু আপনি কী জানেন এই দিন কোন কাজগুলি করলে আজীবন আপনাকে খেসরাত দিতে হবে ? যদি এদিন এই কাজগুলো করেন তাহলে পূর্বপুরুষরা রেগে গিয়ে অভিশাপ দিতে পারে। জেনে নিন কি কি করবেন না-

জল :  এইদিন স্নানের পরে, পিতৃপুরুষদের জল নিবেদন করুন। যে এটা করে না, তাঁর পিতৃপুরুষরা রেগে যান।

পশুপাখিদের তাড়াবেন না : বৈশাখ অমাবস্যার দিনে গরু, কাক, কুকুর, পাখিদের জন্য খাবার ও জলের ব্যবস্থা করতে পারেন। ভুলেও তাড়িয়ে দেবেন না। এতে পূর্বপুরুষরা ক্রুদ্ধ হন।

কৃপণতা : এইদিন দান করলে পিতৃদোষ নিমেষের মধ্যে কেটে যায়। স্নানের পরে সামর্থ্য অনুযায়ী সাদা কাপড়, বিছানা, গরুর দুধ থেকে তৈরি হওয়া ঘি, গরু বা তার বংশধর, খাদ্যশস্য, জমি, সোনা, গুড়, লবণ, ছাতা ইত্যাদি দান করতে পারেন। না হলে রেগে যান পূর্বপুরুষরা।

ঝাঁটা : সৌভাগ্যকে সঙ্গে রাখতে হলে অমাবস্যায় ঝাঁটা কেনা থেকে দূরে থাকতে বলছেন শাস্ত্রজ্ঞরা। অমাবস্যাকে পিতৃপুরুষের জন্য উৎসর্গীকৃত দিন হিসাবে মনে করা হয়। এইদিন ঝাঁটা কেনা অশুভ।

ময়দা : গমের বীজ ও ময়দার মতো খাবার কেনা থেকে বিরত থাকার কথা বলছেন শাস্ত্রজ্ঞরা। তাঁদের মতে এটি পূর্বপুরুষ সম্পর্কিত অশুভ বিষয়।

অ্যালকোহল :  এই তিথিতে মদ্যপান বা অ্যালকোহল জাতীয় পানীয় কেনা খুব একটা সুখকর ফল দেয় না।

পুজোর সামগ্রী : অমাবস্যায় পুজোর কোনও সামগ্রী কেনা শুভ নয় বলে বিশ্বাস। ধূপকাঠি, ফুল, পুজোর থালা, প্রতিমা বা প্রতিমার পোশাক কেনাও এই দিনে শুভ নয় বলে বিশ্বাস।

Published by:

Share Link:

More Releted News:

সকাল না সন্ধ্যা, কখন ব্যায়াম করলে বেশি উপকার? জানালেন ফিটনেস বিশেষজ্ঞ

ভাইরাল এগ কফি নিয়ে সতর্কবার্তা, নিয়মিত খেলেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

দক্ষিণ ভারতের এই রহস্যময় মন্দির, কেন ভ্রমণ তালিকায় রাখবেন জানুন

দিনের বেশিরভাগ সময় এসিতে কাটান? নীরবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুস ও ত্বক

২ মে রুচক রাজযোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

গজলক্ষ্মী রাজযোগে ধনী হওয়ার সুযোগ, ১৪ মে থেকে ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ