ভুলেও রাস্তা থেকে এই জিনিসগুলি কুড়িয়ে বাড়িতে আনবেন না, হতে পারে চরম সর্বনাশ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলেন কিছু পড়ে রয়েছে, তা কুড়িয়ে পকেটে ভরার অভ্যাস রয়েছে? যদি তা থাকে তাহলে এখনই সাবধান হয়ে যান। রাস্তা থেকে বেশি কয়েকটি জিনিস কুড়িয়ে নিয়ে গেলেই নেমে আসবে চরম বিপদ। জ্যোতিষ ও বাস্তু মতে, রাস্তায় কুড়িয়ে পাওয়া বেশ কিছু জিনিস বাড়িতে আনলে নেগেটিভ এনার্জির সঞ্চার হতে পারে। দুর্ভাগ্য, আর্থিক ক্ষতি বা অন্য কোনও সমস্যাও দেখা দিতে পারে। তাই পথে পাওয়া জিনিস ভুলেও কুড়িয়ে আনবেন না বা স্পর্শ করবেন না। সেই তালিকায় কি কি রয়েছে জেনে নিন।

কুমকুম বা সিঁদুর: ভুলেও রাস্তায় পড়ে থাকা সিঁদুর বা কুমকুম কুড়িয়ে আনবেন না। এটি অত্যন্ত অশুভ। তন্ত্রক্রিয়া, নজর দোষ বা দুর্ভাগ্য দূর করতে সিঁদুর ব্যবহৃত হয়। বহু তান্ত্রিক কুমকুম বা সিঁদুর রাস্তায় ফেলে ছড়িয়ে রাখে। তাতে পা দিলে বা কুড়িয়ে হাতে নিলে বড় ক্ষতি হতে পারে। আর্থিক দেনা দেখা দিতে পারে।

পোড়া নারকেল: পূজা বা বিশেষ উপাচারে সাধারণত নারকেল ব্যবহৃত। তবে পুজোর পর তা পুকুর বা গঙ্গায় ফেলে দিতে হয়। বাস্তু শাস্ত্র মতে রাস্তায় পরে থাকা পোড়া নারকেল কুড়িয়ে আনলে দুর্ভাগ্য বা অশুভ শক্তি আপনার উপর প্রভাব ফেলতে পারে। পরিবারে রোগ, শোক এবং আর্থিক সংকটের আশঙ্কা বেড়ে যায় বহুগুণ।

চুলের গোছা: ছোট বাচ্চারা ভুল করে অনেক রাস্তায় কুড়িয়ে পাওয়া চুলের গোছা বাড়ি নিয়ে আসেন। সাবধান দেখলেই ফেলে দিন। কারণ অনেক তন্ত্রসাধক এবং অশুভ শক্তি দ্বারা আক্রান্ত ব্যক্তিরা সমস্যা বা রোগ দূর করতে চুল ফেলে রাখেন। বলা হয় সেই চুল যদি কুড়িয়ে কেই বাড়ি আনে সেই নেগেটিভ প্রভাব সরাসরি ওই ব্যক্তির পরিবারে এসে পড়ে।

পুতুল: প্রায়শই তন্ত্র বা বশীকরণ কাজে ব্যবহৃত হয় পুতুল । বাচ্চারা রাস্তায় পরে থাকা পুতুল ভুল করে নিয়ে আসে বাড়িতে। এতে হতে পারে মহাবিপদ। পুতুল থেকে অশুভ শক্তি সংসার তছনছ করতে পারে। মানসিক অস্থিরতা সৃষ্টি হয়।

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর

গাছ থেকে ঝুলছে যুবকের দেহ, খুন না আত্মহত্যা, চাঞ্চল্য বালুরঘাটে

কলকাতা বিমানবন্দরে উদ্ধার কোটি টাকার সোনার গহনা, হিরের আংটি, গ্রেফতার ১

জেলে ভাইকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক-পুত্রের

প্লাস্টারের ব্যবস্থা নেই, ভাঙা পায়ে কার্ডবোর্ড বেঁধে চিকিৎসা সরকারি হাসপাতালে! কোথায় ঘটল?   

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইজরায়েলি সেনা , আহত ৪

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও