অত্যাধিক চা-কফি পান শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক?

Share:

নিজস্ব প্রতিনিধি : সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত সারাদিনের ক্লান্তি দূর করতে এককাপ চা বা কফি পেলে মন্দ হয়না। প্রতিদিনের ব্যস্ততা, স্ট্রেস দূর করতে একটু এনার্জি পাওয়ার জন্য চা বা কফির ওপরে অনেকেই ভরসা করেন। কিন্তু এখানেই শরীরে তৈরি হচ্ছে বিপত্তি।

এক কাপ ধোঁয়া ওঠা চায় চুমুক দিয়ে ফুরফুরে অনুভূতি হলেও সেটা শরীরের ক্ষেত্রে খুব একটা সুবিধার হয়না। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে চা বা কফি দিয়ে শুরু হয় দিনটা। এর মাঝে অফিসে কাজের মাঝে, বন্ধুদের সঙ্গে আড্ডায়, অফিস ফেরতা চায়ের ঠেকে আরো কয়েক কাপ চা খাওয়া হয়েই যায়। গরমকালে এর পরিমাণ কম থাকলেও বর্ষা বা শীতের মরশুমে চায়ের চাহিদা বৃদ্ধি পায়। বাড়িতে কেউ এলেই প্রাথমিকভাবে তাঁকে চা বা কফি অফার করা হয়।

চা বা কফি বেশি পরিমাণে খাওয়া শরীরের ক্ষেত্রে খুব ক্ষতিকারক বলে জানান চিকিৎসকরা। চা বা কফিতে থাকে ক্যাফেইন। এই অতিরিক্ত ক্যাফেইন শরীরের জন্য কখনোই ভালো নয়। এগুলি বেশি পরিমাণে খেলে অতিরিক্ত ক্যাফেইন শরীরে যায়। বেশি পরিমাণে ক্যাফেইন শরীরে যাওয়া একদম ঠিক নয়। এরফলে স্নায়ুর ওপর প্রভাব পড়ে।

সন্ধ্যার পর একাধিকবার চা-কফি খাওয়ার অভ্যাস খুব খারাপ। এই অভ্যাসের কারণে জীবনে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। চা ও কফি দুইয়ের মধ্যেই থাকে ট্যানিন ও ক্যাফেইন। এই দুই উপকরণ বেশি পরিমাণে শরীরে যাওয়া অত্যন্ত ক্ষতিকারক।শরীরে বেশি পরিমাণে ক্যাফেইন যাওয়ার ফলে শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে। ডিহাইড্রেশন শরীরের অত্যন্ত ক্ষতি করে। এর কারণে শরীর দুর্বল হয়ে পড়ে।

পাশাপাশি অতিরিক্ত কফি খেলে মাথাব্যথার সমস্যা বাড়তে পারে। মাইগ্রেনে সমস্যা যাদের রয়েছে, তাদের এই ক্ষেত্রে আগে থেকেই সাবধান হওয়ার প্রয়োজন। কফি বেশি খাওয়া গেলে অ্যাংজাইটির সমস্যা বাড়তে পারে। তাই এই সমস্যার সমাধান পরিমিত চা- কফি পান করা।

‘গুলামদের দ্বীপ’, জন্মের পর থেকেই মালিকদের ‘সম্পত্তি’ হয়ে যায় শিশুরা

পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণ! এবার কি ভাইয়ের কপালে ফোঁটা বা হাতে রাখি পরানো যাবে?

প্রতি বছর বাড়ছে শিবলিঙ্গের আকার! জানেন কোথায় রয়েছে রহস্যময় এই ধাম?

রান্নাঘরে জুতো পরে ঢুকছেন? অজান্তেই মা অন্নপূর্ণাকে রুষ্ট করছেন

লক্ষ্মীলাভ সঙ্গে প্রেম জীবনে সাফল্য, অগস্টে ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

শুক্রবারে ৪ রাশির জাতকদের সুখবর, অর্থলাভের যোগ কাদের?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী