টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভরা বর্ষায় টানা বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে জামাকাপড় শুকানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। রোদের অভাবে কাপড়ে স্যাঁতসেঁতে ভাব তৈরি হয়, দুর্গন্ধ ছড়ায় এবং দীর্ঘদিন ভেজা থাকলে কাপড়ের গুণগত মানও নষ্ট হতে পারে। তবে কয়েকটি সহজ ঘরোয়া উপায় অনুসরণ করলে এই সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, কাপড় কাচার পর অতিরিক্ত জল শোষণ করতে পুরনো খবরের কাগজ ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে মোজা, রুমাল বা অন্তর্বাসের মতো ছোট কাপড় খবরের কাগজে মুড়িয়ে চেপে ধরলে দ্রুত জল বের হয়ে যায়। জরুরি প্রয়োজনে হেয়ার ড্রায়ারের ঠান্ডা বা মাঝারি তাপের বাতাস ব্যবহার করেও কাপড় দ্রুত শুকানো সম্ভব। তবে একই জায়গায় দীর্ঘক্ষণ তাপ প্রয়োগ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া ভেজা কাপড়ের ওপর একটি শুকনো সুতির কাপড় বা তোয়ালে রেখে ইস্ত্রি করলে আর্দ্রতা দ্রুত কমে যায়। ঘরের ভেতরে কাপড় শুকাতে হলে ফ্যানের নিচে কাপড় মেলে জানালা খোলা রাখা উচিত, যাতে বাতাস চলাচল স্বাভাবিক থাকে এবং দুর্গন্ধ না জমে।

আরও পড়ুনঃনিরামিষে জমে যাবে দুপুরের ভোজ! বাড়িতেই বানিয়ে ফেলুন কাঁচকলার কোফতা কারি 

ভারী জিন্স বা মোটা কাপড়ের ক্ষেত্রে প্রথমে শুকনো তোয়ালে দিয়ে অতিরিক্ত জল শুষে নিয়ে পরে ওয়াশিং মেশিনের স্পিন ড্রায়ার ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়। পাশাপাশি কাপড় ধোয়ার শেষ ধাপে জলের সঙ্গে সামান্য ভিনিগার বা বেকিং সোডা মিশিয়ে নিলে স্যাঁতসেঁতে গন্ধ ও জীবাণুর প্রকোপ কমে। কাপড় মেলার সময় প্রতিটি পোশাকের মধ্যে পর্যাপ্ত ফাঁকা জায়গা রাখলে বাতাস সহজে চলাচল করে এবং কাপড় দ্রুত শুকিয়ে যায়।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম