নিরামিষে জমে যাবে দুপুরের ভোজ! বাড়িতেই বানিয়ে ফেলুন কাঁচকলার কোফতা কারি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি রান্নায় কাঁচকলার ব্যবহার নতুন নয়। ভাজা, চচ্চড়ি বা তরকারির পাশাপাশি কাঁচকলা দিয়ে তৈরি কোফতা কারি অত্যন্ত জনপ্রিয় একটি পরিচিত পদ। বাইরে হালকা মুচমুচে, ভেতরে নরম কোফতা আর সুগন্ধি পাতলা ঝোল। এই রেসিপি গরম ভাত, লুচি কিংবা বাসন্তী পোলাওয়ের সঙ্গে দারুণ মানিয়ে যায়।

উপকরণ

২টি কাঁচকলা সেদ্ধ, ২টি সেদ্ধ আলু, ২টি কাঁচালঙ্কা কুচি, ১ ইঞ্চি আদা কুচি, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, স্বাদমতো নুন, সর্ষের তেল, ১ চা চামচ জিরে, ২টি শুকনো লঙ্কা, ১ টেবিল চামচ নারকেল কোরানো, ১টি টমেটো বাটা, ১ চা চামচ হলুদ, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, ১ চা চামচ চিনি, ধনেপাতা কুচি।

পদ্ধতি

সেদ্ধ কাঁচকলা ও আলুর খোসা ছাড়িয়ে ভালভাবে চটকে নিন। এর সঙ্গে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা কুচি, কাঁচালঙ্কা ও নুন মিশিয়ে মসৃণ মিশ্রণ তৈরি করুন। এরপর ছোট ছোট গোল কোফতা বানিয়ে ডিপ ফ্রাই, প্যান ফ্রাই অথবা অল্প তেলে সব দিক সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে জিরে ও শুকনো লঙ্কার ফোড়ন দিন। এরপর আদা ও নারকেল কোরানো দিয়ে হালকা নেড়ে নিন। আলাদা একটি পাত্রে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো সামান্য জলে মিশিয়ে কড়াইয়ে ঢেলে দিন। এবার টমেটো বাটা ও ভাজা মশলা দিয়ে ভালভাবে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে প্রয়োজনমতো গরম জল, নুন ও চিনি দিয়ে ৮ থেকে ১০ মিনিট ফুটিয়ে নিন। ঝোল সামান্য ঘন হয়ে এলে ভাজা কোফতাগুলি দিয়ে মাত্র আধ মিনিট রান্না করুন। শেষে ধনেপাতা ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। নিরামিষ ভোজে এই পদ সহজেই হতে পারে মধ্যমণি, আর অতিথি আপ্যায়নেও এর স্বাদ ও পরিবেশন নজর কাড়বে।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম