কম সময়ে তৈরি ঝটপট ওটস কাটলেট, জানুন সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিকেলের টিফিনে যদি কিছু মজাদার অথচ স্বাস্থ্যকর খেতে ইচ্ছে করে, তাহলে ওটস কাটলেট হতে পারে দারুণ একটি পছন্দ। ওটস, সবজি আর ডিমের মিশ্রণে তৈরি এই কাটলেট যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকরও। খুব অল্প সময়েই ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে বানানো যায় এই খাবার। শিশু থেকে বড়-সবার কাছেই এটি সমান জনপ্রিয় হতে পারে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে সহজেই তৈরি করবেন সুস্বাদু ওটস কাটলেট। 

উপকরণ

ওটস ১ কাপ
পেঁয়াজ কুচি – ১টি
আদা বাটা- আধা চা-চামচ
রসুন বাটা – সিকি চা-চামচ
সেদ্ধ আলু – আধা কাপ
গাজর কুচি – আধা কাপ
ক্যাপসিকাম কুচি – আধা কাপ
ডিম – ১টি
ব্রেডক্রাম্ব- প্রয়োজনমতো
গোলমরিচ গুঁড়া- প্রায় 3/4 চা-চামচ
কাঁচা মরিচ কুচি – আধা চা-চামচ (স্বাদ অনুযায়ী)
ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ
লবণ- স্বাদমতো
তেল- ভাজার জন্য প্রয়োজনমতো

আরও পড়ুন: রান্নাঘরে জুতো পরে ঢোকেন? নিজের ভুলেই ডেকে আনছেন চরম দুর্ভাগ্য ও অর্থকষ্ট?

প্রস্তুত প্রণালি 
প্রথমে একটি বাটিতে সামান্য জল (৩-৪ টেবিল চামচ) দিয়ে ওটস কিছুক্ষণ ভিজিয়ে রাখুন, যাতে তা নরম হয়ে যায়। অন্যদিকে সেদ্ধ আলু ভালোভাবে চটকে আলাদা করে রাখুন। এবার একটি প্যানে সামান্য তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজুন। পেঁয়াজ একটু নরম হলে আদা ও রসুন বাটা দিয়ে কয়েক সেকেন্ড কষিয়ে নিন। এরপর গাজর কুচি দিয়ে মাঝারি আঁচে চার-পাঁচ মিনিট ভেজে নিন।

এরপর ক্যাপসিকাম কুচি, চটকে রাখা আলু এবং ভেজানো ওটসের জল ঝরিয়ে দিয়ে দিন। সঙ্গে গোলমরিচ গুঁড়া, কাঁচা মরিচ কুচি ও স্বাদমতো লবণ দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে আরও কয়েক মিনিট ভাজুন। মিশ্রণটি তৈরি হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা হতে দিন। এরপর এতে ধনেপাতা কুচি এবং হালকা ফেটানো ডিম মিশিয়ে ভালোভাবে মেখে নিন। এই মিশ্রণ থেকে হাতের সাহায্যে কাটলেটের মতো গোল বা চ্যাপ্টা আকার তৈরি করুন।

প্রতিটি কাটলেট আগে ফেটানো ডিমে ডুবিয়ে নিন, তারপর ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। এবার কড়াইতে তেল গরম করে কাটলেটগুলো মাঝারি আঁচে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুর ওপর তুলে বাড়তি তেল ঝরিয়ে নিন। এরপর পছন্দের টমেটো সস বা চিলি সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ওটস কাটলেট।

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়