শীতকালে চুল পরা রুখতে ব্যবহার করুন ঘরোয়া টোটকা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ স্বাভাবিক ভাবেই কমে যায় পাশপাশি বেড়ে যায় বাতাসে ধুলো-বালির পরিমাণ। ফলে মাথার ত্বক শুষ্ক হয়ে যাওয়ার পাশপাশি চুলের গোড়ায় জমে ধুলো। তার উপর সকালবেলা ঠান্ডার ভয়ে অনেকেই প্রতি দিন মাথায় জল দিয়ে ধুতে পারেন না। এরফলে মাথার ত্বকে নোংরা জমে চুল ঝরতে থাকে। এছাড়াও গরম জলে স্নান করলে ত্বক শুষ্ক হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, নারী-পুরুষ নির্বিশেষে প্রতি দিন ৫০ থেকে ১০০টি করে চুল ঝরে যাওয়া স্বাভাবিক। কিন্তু শীতের মরসুমে (Winter season) চুল পড়ার (Hair fall) পরিমাণ আরও বেড়ে যায়। তাই শীতকালে চুল ঝড়া রুখতে মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন এবং তার জন্য শরীরকে আর্দ্র রাখাটা জরুরী। এই সময় ঘরোয়া কিছু টোটকা (Home remedy) অবলম্বন করে মাথার ত্বক আদ্র রাখা খুবই সহজ।

আমলকি

এই সময়ে শীতের দিনে বাজারে প্রচুর আমলকি পাওয়া যায়। আমলকির রস চুলের জন্য খুবই উপকারী। এই সময় প্রতিদিন নিয়ম করে ভাতের সঙ্গে একটি করে আমলকি সেদ্ধ খেলে উপকার পাবেন। এছাড়া রাতে শোয়ার সময়ে দু’চামচ আমলকির রসের সঙ্গে এক চামচ পাতিলেবুর রস মিশিয়ে মাথায় মেখে, পরের দিন শ্যাম্পু করে ফেলুন। চুল পড়া অনেকটাই নিয়ন্ত্রন হবে।

অ্যালোভেরা

মাথার ত্বক আদ্র রাখতে অ্যালোভেরার রস অত্যন্ত উপকারী। দোকান থেকে অ্যালোভেরার রস কিনতে পারেন, আবার বাড়িতে অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে নিতে পারেন। অ্যালোভেরার রস সপ্তাহে অন্তত দু’বার ভালো করে মাথায় মেখে রেখে দিন পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া রোজ অ্যালোভেরার রস খেতে পারলেও উপকার পাবেন।

বিটের রস

শীতের দিনে একটি গুরুত্বপূর্ণ সবজি বিট। বাজারে এই সময় প্রচুর বিট পাওয়া যায়। সপ্তাহে অন্তত তিন দিন বিটের রস খেলে তা চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করে।

জবা ফুল

শীতের দিনে মাথার ত্বক আদ্র রাখতে জবা ফুলের রসও অত্যন্ত উপকারী। নারকেল তেলের সঙ্গে কিছুটা জবা ফুল মিশিয়ে ফুটিয়ে নিন। এবার মিশ্রণটি ঠান্ডা হলে মাথায় মেখে সারা রাত রেখে দিন। পরের দিন হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

জল

শরীরে জলের ঘাটতি থাকলেও চুল পড়ার সমস্যা দেখা দেয়। গরমকালের মতো শীতকালে এমনিতেই জল তেষ্টার অনুভূতি থাকে না, তাই জল খাওয়াও কম হয়। তবে শীতকালে শুধু জল না খেয়ে জল বেশি থাকে এমন ফল বা ফলের রস কিংবা ডাবের জলও খেতে পারেন।

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ