স্বামী-স্ত্রী এক থালায় খাবার খাচ্ছেন? শুভ নাকি অশুভ সঙ্কেত?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালি সংসারে ভালবাসা, যত্ন আর একসঙ্গে সময় কাটানোর অনেক ছোট ছোট অভ্যাস রয়েছে। আধুনিক সময়ে অনেক দম্পতির মধ্যেই দেখা যায় একসঙ্গে বা একই থালায় বসে খাবার খাওয়ার প্রবণতা। বিশেষ করে নবদম্পতিদের কাছে এটি ভালবাসা ও ঘনিষ্ঠতার এক সুন্দর প্রকাশ বলেই মনে করা হয়। তবে প্রাচীন শাস্ত্র কিন্তু এই অভ্যাস সম্পর্কে কিছু সতর্কবার্তা দিয়েছে। শাস্ত্রীয় মতে, নিয়মিত এক পাত্রে ভোজন করা দাম্পত্য জীবনে কিছু নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

শাস্ত্রে উল্লেখিত কয়েকটি গুরুত্বপূর্ণ দিক হল-

১. নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি

শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, স্বামী-স্ত্রীর নিয়মিত এক থালায় খাওয়ার ফলে ঘরে নেতিবাচক শক্তির সঞ্চার হতে পারে। এর প্রভাব ধীরে ধীরে সংসারের পরিবেশের ওপর পড়ে।

২. আর্থিক সমস্যার আশঙ্কা

ধারণা করা হয়, এই অভ্যাস দীর্ঘদিন ধরে চলতে থাকলে পরিবারের আর্থিক স্থিতিতে প্রভাব পড়তে পারে। স্বচ্ছল সংসারেও অভাবের ছায়া নেমে আসার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।

৩. দাম্পত্য সম্পর্কে অশান্তি

শাস্ত্র মতে, এক থালায় নিয়মিত খাওয়ার ফলে স্বামী-স্ত্রীর মধ্যে অকারণ মতবিরোধ বা ছোটখাটো ঝগড়া বাড়তে পারে। যা ধীরে ধীরে বড় বিবাদের রূপ নিতে পারে।

৪. দায়িত্ববোধ কমে যাওয়ার সম্ভাবনা

বিশ্বাস করা হয়, এই অভ্যাসের কারণে একে অপরের প্রতি দায়বদ্ধতা ও দায়িত্ববোধও কিছুটা কমে যেতে পারে।

৫. খাবারের পাত্র সংক্রান্ত নিয়ম

এছাড়াও খাবারের থালা কেউ ডিঙিয়ে গেলে সেই অন্ন গ্রহণ করা উচিত নয়। কারও পা যদি ভুলবশত থালায় লেগে যায়, তবে সেই খাবার খাওয়া অশুভ বলে ধরা হয়। তবে মনে রাখতে হবে, মাঝে মাঝে ভালবাসার মুহূর্তে একসঙ্গে খাবার ভাগ করে নেওয়ায় কোনও বড় অশুভ ফল হয় বলে মনে করা হয় না। কিন্তু নিয়মিত অভ্যাসে পরিণত হলে শাস্ত্রীয় মতে কিছু সমস্যা তৈরি হতে পারে। সংসারে সুখ-শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে তাই অনেকেই এই প্রাচীন নিয়মগুলো মেনে চলার পরামর্শ দেন।

চিকিৎসায় গাফিলতিতে ছেলের মৃত্যু, প্রতিবাদ করতেই নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, চাঞ্চল্য বর্ধমানে

বিয়ের কথা বললেই ‘আপত্তিকর ছবি’ ভাইরালের হুমকি, প্রেমিককে ভিডিয়ো কল করে আত্মঘাতী তরুণী

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

এক ঘেয়ে বিস্কুট খেয়ে বিরক্ত? বাড়িতে বানান ওটসের কুকিজ

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

মাথায় ঝুলে ৯ কোটির মামলা, ভিআইপি নয়, ১ ঘন্টা লাইনে দাঁড়িয়ে ‘লালবাগচা রাজা’র দর্শন রাজপালের

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

চোখে লঙ্কা গুঁড়ো ছেটানোর পর কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন কুস্তিগিরকে

খারাপ আবহাওয়া, অষ্টম উচ্চতম শৃঙ্গ মানসলু অভিযান স্থগিত