লক্ষ্মীর আট অবতারের কথা জানেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতে আর কটা দিন এরপরেই আসছে লক্ষ্মী পুজো। আগামী ১৬ অক্টোবর পালিত হবে লক্ষ্মী পুজো।দেবী লক্ষ্মী হলেন জাগতিক ও আত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী।তিনিই আবার স্বর্গধামে বিষ্ণুপ্রিয়া স্বর্গলক্ষ্মী, গৃহস্তের গৃহে গৃহলক্ষ্মী এবং রাজগৃহে রাজলক্ষ্মী। তবে লক্ষ্মীকে পাওয়া সহজ নয়। তেমনই দেবীকে ধরে রাখা মুশকিল। কেননা গৃহে অশান্তি বা সম্পদ অর্জনের ক্ষেত্রে অসততার পথ অবলম্বন করলে দেবী লক্ষ্মী সেই গৃহে ত্যাগ করে। ফলে সংসারে নেমে আসে ঘোর অনাচার।

মা দুর্গা যেমন নিজেকে নয় অবতার বা নবদুর্গায় প্রকাশ করেন, তেমন দেবী লক্ষ্মীও নিজেকে প্রকাশ করেন আট অবতারের মাধ্যমে। বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিপালক ভগবান নারায়ণের সহধর্মিনী হল দেবী লক্ষ্মী। শাস্ত্রে যাঁদেরকে বলা হয়েছে অষ্টলক্ষ্মী। আপনি কী জানেন কোন কোন আট অবতারে পুজিতা হন দেবী লক্ষ্মী ? তবে জেনে নিন দেবী লক্ষ্মীর আট অবতার কি কি।

দেবী লক্ষ্মীর আট অবতার হলেন আদিলক্ষ্মী, ধনলক্ষ্মী, ধান্যলক্ষ্মী, গজলক্ষ্মী, সন্তানলক্ষ্মী, বীরলক্ষ্মী, বিদ্যালক্ষ্মী ও বিজয়লক্ষ্মী।দেবী লক্ষ্মীর এই আট অবতার তাঁরই বিভিন্ন শক্তির প্রতীক। আমাদের গৃহে সাধারণত দেবী লক্ষ্মীর একটি রূপের পূজা হলেও, প্রতিষ্ঠিত মন্দিরগুলিতে অষ্টলক্ষ্মীই একযোগে পুজিতা হন।

আদি লক্ষ্মী : দেবী লক্ষ্মীর অন্যতম প্রধান রূপ হল দেবী আদি লক্ষ্মী। এই দেবী মহালক্ষ্মী, শ্রী ও ভার্গবী নামেও পরিচিত। কোনও শাস্ত্রে ইনি ঋষি ভৃগুর কন্যা ভার্গবী, আবার কোনও শাস্ত্রে ইনি সমুদ্ররাজের কন্যা। কারণ সমুদ্র মন্থনের সময় আবির্ভূতা হয়েছিলেন দেবী আদিলক্ষ্মী। দেবী আদি লক্ষ্মীর দুই হাতে থাকে পদ্ম ও শ্বেত পতাকা। দেবীর অপর দুই হাত অভয় ও বরদা মুদ্রায় থাকে।

দেবী ধনলক্ষ্মী : একবার দেবী লক্ষ্মীর শরণাপন্ন হয়েছিলেন ভগবান নারায়ণ।দেবী উজাড় করে দিয়েছিলেন তাঁর অক্ষয় ধনভাণ্ডার। কুবেরের ঋণ মিটিয়ে বৈকুণ্ঠে ফিরে গিয়েছিলেন নারায়ণ, দেবী লক্ষ্মীকে নিয়ে। এই লক্ষ্মীই হলেন দেবী ধনলক্ষ্মী।দেবী ধনলক্ষ্মীর চারটি হাতে থাকে শঙ্খ, চক্র, পবিত্র কলস ও তির-ধনুক। পঞ্চম হাত থাকে অভয় মুদ্রায়। ষষ্ঠ হাত থেকে ঝরে পরে সোনার মোহর।

দেবী ধান্যলক্ষ্মী :  দেবী ধান্যলক্ষ্মী পাণ্ডবদের দেখা দিয়ে তাঁদের হাতে তুলে দিয়েছিলেন কাঠের একটি পাত্র। সেটি পুর্ণ ছিল বিভিন্ন আহার্য্য বস্তু দিয়ে। পাত্রটির একটি বিশেষত্ব ছিল, খালি হয়ে গেলে নিজে থেকেই আবার ভরে উঠত পাত্রটি। ইনি হলেন কৃষিসম্পদদাত্রী।

গজলক্ষ্মী : গজেন্দ্র ও দেবী লক্ষ্মী একত্রে নারায়ণের আরাধনা শুরু করেছিলেন। এই লক্ষ্মীই হলেন গজলক্ষ্মী। গজলক্ষ্মীর দুই হাতে থাকে দুটি পদ্ম। বাকি দুটি হাত থাকে অভয় ও বরদা মুদ্রায়। দেবীর দুইপাশে দাঁড়িয়ে থাকে একটি পুরুষ ও একটি স্ত্রী হস্তি। তাদের শুঁড় থেকে নির্গত হওয়া জল, বৃষ্টিধারার মতো ঝরে পড়ে দেবী গজলক্ষ্মীর দেহে।

দেবী বীরলক্ষ্মী (ধৈর্যলক্ষ্মী) : অষ্টলক্ষ্মীর মধ্যে অন্যতম হল দেবী বীরলক্ষ্মী। তিনি সাহস ও ধৈয্যের দেবী। বীরত্ব প্রদর্শনের জন্য দেবীর এই অবতার হয়েছিল। আবার এই দেবীই পুজিতা হন সংসার-জীবনের সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে জয়লাভের জন্য।

দেবী বিজয়লক্ষ্মী :  বিজয়লক্ষ্মী হলেন যোদ্ধার দেবী। দেবী পরনে রক্তবস্ত্র। দেবীর ছ’টি হাতে থাকে চক্র, শঙ্খ, তরবারি, ঢাল, ফাঁস ও পদ্ম। দুটি হাত থাকে বরদা ও অভয় মুদ্রায়। রণক্ষেত্র সহ, জীবনের সকল বাধাবিপত্তি জয় করে সাফল্য অর্জনের ক্ষেত্রে এই দেবীর করুণা একান্তই আবশ্যক। তাই দেবী জয়লক্ষ্মী নামেও পরিচিত।

এছাড়াও দেবী বিদ্যালক্ষ্মী, সন্তানলক্ষ্মী অবতারেও পুজিতা হন।

গ্রামের অন্য পুজো দেখতে চান? ঘুরে আসতে পারেন অসমের নলবাড়ির বেলশর

ভুল মশলা খেলেই ভাঙবে ব্রত! জেনে নিন নবরাত্রিতে কী খাওয়া যাবে?

আজ ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন, পুজোর মুখে রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালান….

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?