দেবী লক্ষ্মী রুষ্ট হলেই এই পাঁচ লক্ষণ দেখতে পাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মীয় শাস্ত্রে মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলে মনে করা হয়। দেবী যদি কখনও কোনও কারণে ক্রুদ্ধ হন, তাহলে রাজাও হয়ে যেতে পারেন ফকির। ধনী ব্যক্তিরও হতে পারে আর্থিক হানি, শান্তিক্ষয়।

সনাতন ধর্মে দেবী লক্ষ্মীকে ধন ও সমৃদ্ধির দেবী বলে মনে করা হয়। দেবী যদি ক্রুদ্ধ হন তাহলে একজন ধনী ব্যক্তিও দরিদ্র হয়ে পড়তে পারেন।

জ্যোতিষীরা বলেন, যখন দেবী ক্রোধান্বিত হন তখন গৃহে কিছু লক্ষণ দেখা দেয়। অর্থাৎ দেবী লক্ষ্মীর রাগের কিছু বিশেষ লক্ষণ রয়েছে। সেগুলি কী কী চলুন জেনে নেওয়া যাক।

যদি ঘরে থাকা মানিপ্ল্যান্ট হঠাৎ করে শুকিয়ে যেতে শুরু করে তাহলে বুঝতে হবে দেবী লক্ষী রাগ করেছেন। তাই এমন হলে নতুন মানিপ্ল্যান্ট কিনে আনুন এবং দেবী লক্ষীকে তুষ্ট করার চেষ্টা করুন।

ঘরে থাকা তুলসী গাছ বা তুলসী চারা যদি কখনও শুকিয়ে যেতে শুরু করে তাহলে বুঝবেন দেবী লক্ষীর মান হয়েছে। এমনটা হলে খুব মন দিয়ে যত্ন সহকারে দেবীর পুজো করুন। লক্ষ্মী যেমন খুব তাড়াতাড়ি রুষ্ট হন, তেমনি দ্রুত তুষ্টও হন।

জলের কল থেকে এক নাগাড়ে জল পড়ে যাওয়াকে অশুভ লক্ষণ বলে মনে করা হয়। এটি অর্থ হানির লক্ষণ যা দেবীর রাগের ইঙ্গিত দেয়।

রান্নাঘরে দুধ জ্বাল দিতে গিয়ে বারবার যদি দুধ পড়ে যায় তাহলে তা মোটেই শুভ লক্ষণ নয়। যখনই এমন হবে বুঝবেন যে দেবী রাগ করেছেন। তাই এমনটা হলে সবার আগে আপনার অতীতে করা কোনও ভুলের জন্য দেবী লক্ষ্মীর কাছে ক্ষমা চেয়ে নেবেন, তারপর তাঁর আরাধনা করবেন।

যদি আপনার গয়না বারবার হারিয়ে যায়, তাহলে বুঝবেন যে দেবী ক্রোধান্বিত। তাই দেবীকে তুষ্ট করার জন্য যথাযথভাবে পুজো করুন। দেবী লক্ষ্মীকে তুষ্ট করার জন্য শঙ্খ, কড়ি, পদ্মফুল, পদ্মবীজ, বাতাসা, পায়েস এবং গোলাপের আতর দেবীকে নিবেদন। এতে আপনার সমস্ত সমস্যা দূর হবে।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার