লক্ষ্মীপুজোর দিন করুন সামান্য কয়েকটি টোটকা, উপচে পড়বে সংসার

Share:

নিজস্ব প্রতিনিধি: দেবী দুর্গা চলে গিয়েছেন কৈলাসে। এবার তাঁর মেয়ে কমলাসনাকে আদর যত্ন করে ঘরে বসানোর পালা। আজ ৬ অক্টোবর সোমবার বাংলার প্রতিটি ঘরে ঘরে পালিত হবে লক্ষ্মীপুজো। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে- এই তো চাওয়া মায়ের কাছে।  কোজাগরী লক্ষ্মীপুজো প্রায় প্রতিটি বাঙালি হিন্দু বাড়িতেই হয়। কো জাগরী অর্থাৎ কে জেগে রয়েছে- কোন গৃহস্থ তাঁর অপেক্ষায় রয়েছে তা দেখতে নাকি স্বয়ং স্বর্গ থেকে মর্ত্যে আসেন বিষ্ণুপ্রিয়া। মা লক্ষ্মীর আরাধনায় সংসারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। অর্থাভাব থেকে মুক্তি পাওয়া যায়। ঘট পুজো, মূর্তি পুজো, সরা পুজো, বেতের ঝাঁপিকে বৌ সাজিয়ে দেবী লক্ষ্মীর রূপ কল্পনা করে নানা ভাবে লক্ষ্মীপুজো করা হয়। মূলত লক্ষ্মীপুজো হয় প্রদোষকালে। গোধুলীলগ্নে হয় কমলাসনার আরাধনা। দেবীকে সঠিক নিয়ম মেনে, যথাযথ সামগ্রী দিয়ে আরাধনা করলে তিনি ভক্তের সকল ইচ্ছা পূর্ণ করেন। ধন ধান্যে ভরিয়ে রাখেন সংসার। জ্যোতিষশাস্ত্র লক্ষ্মীপুজোর দিন কিছু টোটকা পালনের কথা বলা রয়েছে। এই টোটকাগুলি মেনে চললে জীবনে কখনও অন্নবস্ত্রের অভাব হয় না।

শারদ পূর্ণিমায় হয় কোজাগরী লক্ষ্মীপুজো। পূর্ণিমা লাগার সময় একটা লাল বা হলুদ, ছোট কাপড়ের টুকরোর মধ্যে পাঁচটা হলুদের গাঁট, পাঁচটা কড়ি, পাঁচটা পদ্মবীজ, সামান্য কেশর, সামান্য আতপ চাল এবং একটা এক টাকার কয়েন নিয়ে একসঙ্গে লাল সুতো দিয়ে বাঁধুন। তারপর পুঁটলিটাকে মায়ের চরণে রেখে দিন। পুজো শেষ হওয়ার পর পরের দিন পূর্ণিমা ছেড়ে গেলে কাপড়ের পুঁটলিটি টাকা রাখার জায়গায় রেখে দিন।

লক্ষ্মীদেবীর অপর নাম কমলাসনা। তাই তাঁর পুজোয় পদ্মফুল অবশ্যই প্রয়োজন। সেই সঙ্গে প্রয়োজন পদ্মবীজ। পদ্মফুল এবং পদ্মবীজ নিবেদন করলে মা খুব খুশি হন।

লক্ষ্মীপুজোয় সাধারণত খিঁচুড়ি ভোগ দেওয়া হয়। অনেকেই খিঁচুড়িতে নারকেল দেন। তাছাড়াও লক্ষ্মীপুজোয় নারকেল রাখতেই হয়। নারকেল হল শ্রীফল। তাই শ্রী যিনি দেন তাঁর পুজো নারকেল ছাড়া অসম্পূর্ণ।

গৃহস্থ বাড়ির ক্ষেত্রে কথায় কথায় বলা হয় লক্ষ্মীর ভাণ্ডার পরিপূর্ণ। অর্থাৎ রান্নাঘরের যাবতীয় সামগ্রী আসলে বিষ্ণুপ্রিয়ার আশীর্বাদ। তাই কোজাগরী লক্ষ্মীপুজোর দিন বাড়ি থেকে অন্য কাউকে চাল, দুধ, যে কোনও তেল এবং টাকাপয়সা দেবেন না।

লক্ষ্মী হলেন গোলকপতি বিষ্ণুর স্ত্রী। এদিকে তুলসীও তো বিষ্ণুকে ভালবাসতেন। তাই লক্ষ্মীপুজোয় তুলসী পাতার ব্যবহার নিষিদ্ধ। লক্ষ্মীপুজোয় ভুলেও লোহার বাসন ব্যবহার করবেন না। এই দিন বাড়িতে ঝগড়া ঝাঁটি অশান্তি নিষিদ্ধ। এদিকে বাড়িতে লক্ষ্মীপুজো করছে, অন্যদিকে অশান্তি হচ্ছে- তেমন হলে পুজোর ফল পাওয়া যায় না। মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন।

শ্রী বিষ্ণুর স্ত্রী দেবী লক্ষ্মী। তাই লক্ষ্মীপুজোয় নারায়ণের আরাধনা করতেই হয়।  শারদপূর্ণিমায় নারায়ণ পুজো করা অত্যন্ত ভাল। এছাড়া লক্ষ্মীপুজোর দিন বাড়ির সদর দরজার দু’পাশে একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালুন। এতে ঘরের সকল নেতিবাচক শক্তি দূর হয়।

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?