গরম ভাতের সঙ্গে এবার মুখোরোচক টক ঝাল মিষ্টি মাছ

Share:

নিজস্ব প্রতিনিধি : কথায় আছে মাছে-ভাতে বাঙালি। মাছ খান না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। প্রতিদিন নাহলেও সপ্তাহ ৩-৪ দিন পাতে মাছ না পড়লে যেন বাঙালির চলে না। ছুটির দিনে যাই খাবর থাকুক মাছ থাকলে তো সোনায় সোহাগা। ইলিশ-চিংড়ি তো রয়েছেই। পুঁটি, মৌরলা, খয়রা, চারাপোনা, আড়, বোয়াল, এমন কোনও মাছ নেই যাতে বাঙালির মন মজে না।

মাছের গন্ধ পেলেই মনটা হয়ে পড়ে উড়ু উড়ু। ডিম-মাংস যতই থাকুক, এক টুকরো মাছ বাঙালির খাওয়ার স্বাদকে আরও বাড়িয়ে দেয়।শীত-গ্রীষ্ম-বর্ষা মানুষের ভরসা মাছ। আজ আপনাদের কাছে আসছে মাছের এক নতুন রেসিপি। নাম তার ‘টক ঝাল মিষ্টি মাছ’।

তারজন্য প্রথমে নিতে হবে যেকোনও বড় ধরনের মাছ। কাতলা, রুই, আড় মাছ নিলেই হবে। প্রথমে মাছের মধ্যে নুন, হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপরেই সরষের তেলে ভেজে তুলে নিতে হবে।

এরপরেই মশলা হিসেবে লাগবে হাফ কাপ মটরশুঁটি, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, ২টো কাঁচা টমেটো, হাফ কাপ ধনেপাতা কুচি, ৪-৫ কোয়া রসুন। এইসব উপকরণ একসঙ্গে জল ছাড়া বেটে নিতে হবে।

এবার মাছ ভাজার তেলে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা মসলা দিয়ে কষতে হবে। স্বাদ অনুযায়ী নুন, অল্প চিনি দিয়ে গ্যাস সিম করে ৩-৪ মিনিট কষিয়ে হাফ কাপ জল দিয়ে ২ মিনিট মিডিয়াম আঁচে রান্না করতে হবে। মশলা ভালো কষে এলে ভেজে রাখা মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে ৩-৪ টে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলেই তৈরি টক ঝাল মিষ্টি মাছ।

হুইলচেয়ারে অলকা, হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়েছে তাঁর? ভক্তদের কী জানালেন গায়িকা?

কৃষকের ছদ্মবেশে কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও, বড় সাফল্য হবিবপুর থানার পুলিশের

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

মোদির সঙ্গে বৈঠকে অ্যামাজন সিইও, ৪.১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

‘মেয়ের পড়াশোনা নিয়ে অনেক স্বপ্ন ছিল ওর বাবার!’ তারাতলা দুর্ঘটনায় অকালমৃত্যু ভাটপাড়ার পাপ্পুর

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক