Mother’s Day 2024: জেনে নিন মায়ের মন ভাল করার কিছু দুর্দান্ত উপায়

Share:

নিজস্ব প্রতিনিধি : অজান্তে মায়ের মনে কষ্ট দিয়ে ফেলেছেন! মায়ের সম্পর্কের অবনতি হচ্ছে ? না! এবার সময় এসেছে সমস্ত মনোমালিন্য মিটিয়ে নেওয়ার।মনের মধ্যে কষ্ট চেপে না রেখে একবার মাকে গিয়ে মনের সব আবেগ অনুভূতি ভাগ করে নিন। দেখবেন মায়ের সব মন খারাপ ভাল হয়ে যাবে। এই ‘মাদার্স ডে’ তে জেনে নিন মায়ের মন ভাল করার কিছু উপায়।

খোঁজ নিন : আপনার অজান্তে কোনো আচরণে মা কষ্ট পেয়েছেন কি না জানার চেষ্টা করুন। সন্তান হিসেবে আপনি যদি কিছু করে না থাকেন, তাহলে খোঁজ নিন অন্য কিছু হয়েছে কি না।

চা বানিয়ে পাশে বসুন :  সময় করে এক কাপ চা বানিয়ে মায়ের পাশে বসুন। হাতের ওপর হাত রেখে কোমল গলায় বলুন—কী হয়েছে মা, আমাকে বলা যায়? আপনি যে মায়ের প্রতি বাড়তি মনোযোগ দিচ্ছেন, এতে মায়ের হৃদয় খুশি হয়ে যাবে।

ঘুরতে নিয়ে যান :  মা হয়তো কখনো সংসারের চাপে কোথাও ঘুরতে যেতে পান নি। খুব দূরে কোথাও যেতে না পারলে আশপাশে কোথাও ঘুরতে যান। মায়ের পছন্দের জায়গা ঘুরতে নিয়ে যেতে পারেন। এটা কোন আত্মীয়ের বাড়ি হতে পারে বা কোন ধর্মীয় স্থান হতে পারে।

জড়িয়ে ধরুন :  খুশিতে মাকে একবার জড়িয়ে ধরুন। এরপর নিজের মনের কথা জানান।

চিরকুট : মা কে আপনি কতটা ভালবাসেন তা বোঝাতে একটা চিঠি লিখতে পারেন। তাতে সমস্তটা তুলে ধরতে পারেন। এরপর তা মায়ের ঘরে রেখে দিতে পারেন। এর সঙ্গে পছন্দমত গিফট ও দিতে পারেন।

হাঁটতে নিয়ে যান : মাকে হাঁটতে নিয়ে যেতে পারেন কাজের ফাঁকে। এতে মন ভাল হবে।

নির্দিষ্ট সময় বের করুন : সম্ভব হলে মায়ের জন্য পুরো একটি দিন বরাদ্দ রাখুন। যে দিনটি শুধু আপনাদের হবে। এই দিনটাই মায়ের পছন্দ মত কাজ করতে পারেন।

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…