বাড়িতে পোষ্য থাকলে অবিলম্বে বর্জন করুন এই ইনডোর প্ল্যান্টগুলি

বাড়ি সাজাতে গিয়ে আমরা অনেকেই বাড়িতে ইনডোর প্ল্যান্ট রাখি। যা আপনার পোষ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। জেনে নিন কোন গাছগুলি রাখবেন না।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাড়িতে পোষ্য থাকলে তার জন্য নিতে হয় অনেক যত্ন। পাল্টে ফেলতে হয় ঘরের অন্দরসজ্জা। বাড়ি সাজাতে গিয়ে আমরা অনেকেই বাড়িতে ইনডোর প্ল্যান্ট রাখি। কিন্তু সেই গাছগুলিই অনেক সময় আপনার পোষ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে ওঠে। বাড়ি সাজানোর আগে জেনে নিন কোন কোন গাছগুলি আপনার পোষ্যের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে।

অ্যালোভেরা- আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই অ্যালোভেরা গাছ রয়েছে। ত্বক ও স্বাস্থ্যের জন্য বিশেষভাবে উপকারী এই গাছ আমরা কমবেশি প্রত্যেকেই ব্যবহার করি। কিন্তু আমাদের পোষ্য? অ্যালোভেরার জেল কুকুরের পেটে গেলে তেমন ক্ষতি না হলেও গাছের বাকি অংশ কুকুরদের মারাত্বক ক্ষতি করে। তাই বাড়িতে পোষ্য থাকলে তাঁকে এই গাছ থেকে দূরে রাখার চেষ্টা করুন। 

জেড-  জেদ গাছও কিন্তু কুকুরদের জন্য ভীষণ ক্ষতিকর। জেড ভীষণ সুন্দর একটি ইনডোর প্ল্যান্ট। অনেকেই এই গাছ বাড়িতে রাখেন। কিন্তু আপনার বাড়ির আর এক খুদে অর্থাৎ আপনার পোষ্য কুকুরটির পেটে যদি কোনওভাবে এই গাছ যায় তাহলে বমি শুরু হয়। দেখা যায় অবসাদও। 

মানি প্ল্যান্ট- বাস্তুমতে এই গাছ বাড়িতে রাখলে উপকার হয়। এই মুহূর্তে অনেকেই বাড়িতে নানা ভাবে মানি প্ল্যান্ট বাড়িতে বসিয়ে থাকেন। সুন্দর দেখতে লাগলেও কুকুর, বিড়ালদের জন্য এই গাছ যথেষ্ট ক্ষতিকর। এই লতানে গাছ যদি তাঁরা কোনও ভাবে খেয়ে ফেলে আর তা যদি তাঁদের পেটে কোনও ভাবে যায় তাহলে শুরু হয় সঙ্গে সঙ্গে বমি। 

আইভি- আইভি বিষাক্ত এমন এক গাছ যা কুকুরদের জন্য মারাত্বক ক্ষতিকর। এই গাছ থেকে কুকুরদের গায়ে র‍্যাশ তৈরি হয়। 

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর