ভ্যালেন্টাইন্স ডে’তে পাওয়া ফুল দীর্ঘদিন সতেজ রাখতে চান, মেনে চলুন এই পদ্ধতিগুলি…

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেম দিবসে  সঙ্গীর উপহার হিসেবে দিয়েছে ফুল। সেই ফুলের মধ্যে রয়েছে    প্রেমের উষ্ণতা, ভালোবাসার ছোঁয়া। তাই সেই ফুল  অনেক দিন সতেজ রাঝতে চান অনেকেই মনে  করতে চান বিশেষ দিনের কথা। কিন্তু ফুল টাটকা রাখা মহা ঝক্কির কাজ কারণ সময়ের সঙ্গে ফুল শুকিয়ে  যায়। এটাই স্বাভাবিক। প্রকৃতির ইচ্ছা কে বা অমান্য করতে পারে। তবে বেশ কিছু সহজ পদ্ধতি মেনে চললে বেশ কিছুদিন ফুল টাটকা রাখা যায়। জেনে নিন উপহারে পাওয়া কোন ফুল কীভাবে টাটকা রাখবেন।     

গোলাপ 

উপহার হিসেবে পাওয়া গোলাপগুচ্ছ দীর্ঘ দিন ভালো রাখতে  চাইলে নিয়মিত জল করুন।   ফুলদানি ভরে পরিষ্কার জল  রাখুন গোলাপ।  ডাঁটার নীচের অংশ ৪৫ ডিগ্রি কোণে  কাটলে জল শোষণ ভালো হয়। সরাসরি রোদে থেকে দূরে রাখুন।  হালকা ঠান্ডা ঘরে রাখলে গোলাপ ৫–৭ দিন   ভালো থাকে।

অর্কিড 

অতিরিক্ত জল সহ্য করতে পারে না অর্কিড । যদি কাট ফ্লাওয়ার হয়, তা হলে অল্প জলেই রাখুন। দু’দিন অন্তর  জল বদলান।  ফ্রিজে রাখবেন না,  

লিলি 
লিলির ভেতরের হলুদ পরাগ সরিয়ে ফেলুন। এতে ফুল বেশি দিন টিকবে। দাগও পড়বে না। পরিষ্কার জল ও ঠান্ডা পরিবেশে রাখুন। কুঁড়ি অবস্থায় থাকলে ধীরে ধীরে ফুটবে। 

জারবেরা  

জারবেরার ডাঁটা নরম তাই বেশি জল দেবেন না।  প্রতিদিন জল বদলান এবং ডাঁটা একটু কেটে নিন।  

কার্নেশন  

  ঠান্ডা পরিবেশে রাখলে কার্নেশন তুলনামূলক বেশি দিন ভালোও থাকে।  এয়ার-কন্ডিশন্ড বা ঠান্ডা ঘরে রাখলে ৮–১০ দিনও ভালো থাকতে পারে অনায়াসে। 

মিক্সড বুকে

অনেকেই নানা রকমের ফুল দিয়ে সুন্দর বুকে বানিয়ে সঙ্গীকে উপহার দেন। তেমনটা হলে  আলাদা ফুল আলাদা করে রাখুন কারণ প্রত্যেকের জল ও যত্নের প্রয়োজন আলাদা। 

এগুলি ছাড়াও প্রেমিক বা প্রেমিকার দেওয়া ফুল বেশিদিন কাছে রাখতে চাইলে  ড্রাই ফ্লাওয়ার হিসেবে সংরক্ষণ করতে পারেন এগুলো দিয়ে ফ্রেম বানাতে পারেন। এতে আজীবন সংরক্ষণ করা যাবে সেই ফুল।

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

পূর্ত দফতরের তাঁবুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে এনসিপিআই সাংসদ শতাব্দী রায়

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?