গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যেতে চান অথচ টিকিট পাচ্ছেন না? ভ্রমণপিপাসুদের জন্য একগুচ্ছ ট্রেন পরিষেবা শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি:  গ্রীষ্মের ছুটিতে রেলযাত্রীদের জন্য সুখবর। ভারতীয় রেলওয়ে গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালু করেছে, যাতে যাত্রীরা সহজে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন। দীর্ঘ ছুটির সময়ে সাধারণ ট্রেনে টিকিট পাওয়া সবসময়ই কঠিন হয়, তাই এই বিশেষ পরিষেবা যাত্রীদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। এই গ্রীষ্মকালীন বিশেষ ট্রেনগুলো মূলত জনপ্রিয় রুটে চলাচল করছে, যেমন দিল্লি-কলকাতা, মুম্বই-গোয়া, চেন্নাই-হায়দ্রাবাদ। পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে ছাপরা-জম্মু তাওয়ি গ্রীষ্মকালীন সাপ্তাহিক বিশেষ ট্রেন। ট্রেন নম্বর ০৫১৯৩/০৫১৯৪ এই পরিষেবা ছাপরা-গোরখপুর হয়ে জম্মু তাওয়ি পর্যন্ত চলবে।

ট্রেন নং ০৫১৯৩ ছাপরা-জম্মু তাওয়ি স্পেশালটি ৬ এপ্রিল থেকে ১৩ জুলাই পর্যন্ত প্রতি সোমবার ছাপরা থেকে দুপুর ২টায় ছাড়বে। পথে ছাপরা কাচারি, দিঘওয়া দুবাউলি, থাওয়ে, তামকুহি রোড, পাদরৌনা, কাপ্তানগঞ্জ, গোরখপুর, বস্তি, গোন্ডা হয়ে পরের দিন সীতাপুর, শাহজাহানপুর, বরেলি, মোরাদাবাদ, লাকসার, রুরকি, সাহারানপুর, যমুনা নগর, আম্বালা, লুধিয়ানা, জলন্ধর হয়ে রাত ১০টা ১৫ মিনিটে পাঠানকোট পৌঁছাবে। মোট ১৫টি ট্রিপ চলবে এই ট্রেন। ফিরতি পথে ০৫১৯৪ নম্বর জম্মু তাওয়ি-ছাপরা স্পেশালটি ৮ এপ্রিল থেকে ১৫ জুলাই পর্যন্ত প্রতি বুধবার চলবে। এটি পাঠানকোট থেকে রাত ১২টা ৩০ মিনিটে ছেড়ে জলন্ধর, লুধিয়ানা, আম্বালা, সাহারানপুর, রুরকি, লাকসার, মোরাদাবাদ, বরেলি, শাহজাহানপুর, সীতাপুর, গোন্ডা, বস্তি, গোরখপুর, কাপ্তানগঞ্জ, পাদরৌনা, থাওয়ে, দিঘওয়া দুবাউলি হয়ে ছাপরা পৌঁছাবে সকাল ৯টা ১৫ মিনিটে।

আরও পড়ুন: ISIS জঙ্গি সন্দেহে লখনউ থেকে গ্রেফতার ৪, ছিল বড় ট্রেন দুর্ঘটনার পরিকল্পনা 

রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের জন্য অনলাইন বুকিং ও রিয়েল-টাইম টিকিট আপডেটের সুবিধা রাখা হয়েছে। সময়মতো বুকিং করলে এই বিশেষ ট্রেনগুলিতে নিশ্চিত টিকিট পাওয়ার সুযোগ বেশি। এই উদ্যোগে গ্রীষ্মের ভিড় অনেকটাই কমবে এবং যাত্রীরা নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবেন। 

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০ , আহত ২৬০

পুজোর লাইনেই অঞ্জলি সারতে হবে ভক্তদের, তারাপীঠ মন্দিরের নিয়মে আর কী কী বদল হল?

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি

একই সংস্থাকে বারবার বরাত নয়! সরকারি টেন্ডারে বড় বদল, দফতরগুলিকে কড়া নির্দেশ নবান্নের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই! সহজ উপায়ে বানিয়ে ফেলুন তন্দুরি চিকেন রোল

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

গ্রেফতারি এড়াতে শর্তহীন রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

যৌতুকের বাইক ফেরত চাইলেন মহিলা, থানার বাইরে হাতাহাতি দম্পতির! ভাইরাল ভিডিও

রান্নায় ভুলসময় হিং দিচ্ছেন! জানেন কী সামান্য ভুলেই তেতো হয়ে যেতে পারে তরকারি?