শরীর সুস্থ রাখতে চাইলে সকালে উঠে চা-কফি খাবেন না, নয়তো বড় বিপদ

অনেকেই সকালে উঠে প্রথমে চা বা কফি খেয়ে থাকেন। কিন্তু খালি পেটে চা বা কফি খেলে পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকালে অনেকেই তাড়াহুড়ো করে হাতের কাছে যা পান খেয়ে নেন। কিন্তু চিকিৎসক ও পুষ্টিবিদরা বলেন, এমন কিছু খাবার আছে, যেগুলি সকালে খালি পেটে  একেবারেই খাওয়া উচিত নয়, সেগুলি দীর্ঘদিন খেলে শরীরের ক্ষতি হতে পারে। সেগুলি কী, চলুন জেনে নেওয়া যাক…

১. খালি পেটে চা বা কফি খাওয়া: অনেকেই সকালে উঠে প্রথমে চা বা কফি খেয়ে থাকেন। কিন্তু খালি পেটে চা বা কফি খেলে পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। ফলে গ্যাস, অম্বল, বুকজ্বালা বা পেট ফাঁপার সমস্যা দেখা দেয়। তাই প্রতিদিন শরীর চাঙ্গা রাখতে চাইলে ঘুম থেকে উঠে প্রথমেই এক গ্লাস জল খান। এরপর হালকা কোনও খাবার খেয়ে চা বা কফি খান। 

২. কিছু না খেয়ে একেবারেই ওষুধ খাবেন না: অনেকে সকালে উঠে খালি পেটে অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে ফেলেন। এক্ষেত্রে আলসার বা রক্তচাপের সমস্যা বেড়ে যেতে পারে। এছাড়া খালি পেটে ব্যথানাশক ও স্টেরয়েডজাতীয় ওষুধ খাওয়াও বিপজ্জনক। তাই সব সময় ওষুধ খাওয়ার আগে হালকা খাবার খেয়ে নিন। 

৩. খালি পেটে ব্যায়াম করা: ওজন কমানোর আশায় অনেকেই সকালে না খেয়ে ব্যায়াম করা নিয়মের মধ্যে বেঁধে ফেলেন। কিন্তু কিছু না খেয়ে ব্যায়াম করলে শরীরে শক্তির ঘাটতি হয়। রক্তে শর্করার মাত্রা কমে যেতে পারে। ফলে মাথা ঘোরা বা দুর্বলতা নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তাই ব্যায়ামের আগে একটি কলা, কয়েকটি বাদাম বা হালকা কিছু নিন।

৪. খালি পেটে টক ফল বা দই খাওয়া একেবারে উচিত নয়: খালি পেটে লেবু, কমলা, আনারস বা দই-এর মতো খাবারগুলি খেলে গ্যাস, অম্বল বা বুকজ্বালার সমস্যা হতে পারে। তাই এসব খাবার অন্য খাবারের সঙ্গে মিশিয়ে খান।

৫. খালি পেটে ধূমপান বা মদপান করা উচিত নয়: খালি পেটে ধূমপান করলে নিকোটিন দ্রুত রক্তে মিশে যায়, যার ফলে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যাওয়ার প্রবণতা থাকে। আর খালি পেটে মদপান করলে লিভারের ওপর মারাত্মক চাপ পড়ে। তাই খালি পেটে কোনভাবেই এগুলি করবেন না।

৬. সকালে শুধু স্যালাড খাওয়া উচিত নয়: যারা ওজন কমাতে চান, তারা মনে করেন, সকালে খালি পেটে স্যালাড খেলে স্বাস্থ্য ভাল থাকবে। কিন্তু খালি পেটে শুধু কাঁচা-সবজি খেলে হজমে সমস্যা হতে পারে। তাই রুটি, ভাত বা প্রোটিনজাত খাবারর সঙ্গে স্যালাড খেতে পারেন। তাহলে স্বাস্থ্য ভাল থাকবে।

ঘুম থেকে উঠেই কাজ শুরু করা: ঘুম থেকে উঠে সরাসরি মোবাইল বা ল্যাপটপে কাজে করলে চোখের ওপর চাপ পড়ে, যার ফলে কাজের প্রতি  মনোযোগ কমে যায়। তাই ঘুম থেকে উঠে কাজে বসার আগে জল খেয়ে, হালকা কিছু খাবার খেয়ে কাজে বসুন। 

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…