জেনে নিন জামাইষষ্ঠীর বাজারে ফলের দাম কত ?

Share:

নিজস্ব প্রতিনিধি :  রাত পোহালেই জামাইষষ্ঠী। অপেক্ষা আর কিছুক্ষণের মাত্র। এদিকে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। কেউ বা হাতে লিস্ট নিয়ে বেরিয়েছে, যে করেই হোক বাজার সেরে ফেলতেই হবে। কিন্তু বাজারে গিয়ে দেখে আগুন ছোঁয়া দাম। অন্যদিকে সবজি এবং ফলের বাজারে উপচে পড়ছে ভিড়। ভিড় ঠেলেই কেনাকাটা করতে হচ্ছে শ্বশুরবাড়ির লোকেদের। কেননা জামাইবাবাজি আসবে বলে কথা। খামতি যেন না থাকে।

তবে বছরের অন্যান্য সময় সবজি বা ফলের দাম যাই থাকুন না কেন, জামাইষষ্ঠীর আগে একট হলেও বৃদ্ধি পায় দাম। তাহলে এবারেও কী দাম বাড়লো ?  জেনে নিন কোন ফলের কত মূল্য।

বাজারে ৩০ – ৩৫ টাকা শো জাম, আবার কোথাও ৫০ টাকায় শো, আম হল ৮০-১০০ টাকা কিলো, আপেল –  ২০০ থেকে ২৫০ টাকা কিলো,  লিচু ১৫০ থেকে ১৮০, বেদানা ২০০ থেকে ২৫০ টাকা, মুসাম্বি লেবু ১৫ টাকা পিস ও তরমুজ ৩০ টাকা

ফল বিক্রেতাদের কাছে জানা গিয়েছে বাজারে এখন যে দামে ফল বিক্রি হচ্ছে তা জামাইষষ্ঠীর জন্য কিছুটা বেড়েছে। তবে আরও বেশ কিছুটা বাড়লেও বাড়তে পারে। পাশপাশি আরও জানান এবার ফলের জোগান এবার তুলনামূলক ভাবে কম ফলে বিক্রিপাট্টার উপর প্রভাব পড়েছে। বাজার খুব জমজমাট হচ্ছে না দাম বাড়ার কারণে।

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের