অবহেলা নয়,পুষ্টিগুণে খই হার মানাবে কর্নফ্লেক্স, ওটসকেও

Share:

নিজস্ব প্রতিনিধি : খই হল বহু পুরনো খাবার।বাঙালি বাড়িতে কিছু না পেলে অন্তত খই পাওয়া যাবে। প্রাতরাশ থেকে শুরু করে বিকেলেও খই খাওয়ার চল রয়েছে। মা ঠাকুমার আমল থেকে খইয়ের জনপ্রিয়তা এখনও কমে নি। বরং পুষ্টিগুণে ভরপুর এই খাবার গুরুত্ব পেয়ে থাকে বহু নামীদামি লোকের তালিকায়।কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে রক্তাল্পতার সমস্যায় খুবই উপকারী খই। গ্রামবাংলার আটপৌরে খই টক্কর দিচ্ছে রেস্টুরেন্টের ঝকঝকে প্যাকিংয়ের স্বাস্থ্যকর ব্রেকফাস্টকে। বহু বাঙালি পরিবারে মধ্যাহ্নে অনেকেই খই-দই-কলা খেয়ে অফিস যেতেন।এছাড়াও চিঁড়ে-গুড়-খই মেখে সুস্বাদু জলখাবারও খাওয়া হত।পুষ্টিবিদেরা জানাচ্ছেন, খই কিন্তু বরাবরই উপকারী।তার গুণে নতুন করে কোনও সংযোজন হয়নি।

খই নিয়ে গবেষণা : ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দফতর, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষ খই নিয়ে একটি গবেষণা করেছিল। গবেষণয়া উঠে এসেছিল, খইয়ের উপকারিতা অনেক। বিশেষ করে প্রাতরাশের খাবার হিসাবে একদম পারফেক্ট।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে : কোষ্ঠকাঠিন্যের সমস্যায় খুবই উপকারী খই। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা প্রাতরাশে খই খেতে পারেন।

আয়রন : গবেষকেরা জানাচ্ছেন খইয়ে আয়রনও আছে। ধান বালিতে ভেজে খই বানানোর প্রক্রিয়ায় আয়রন অনেকটা বেড়ে যায়। তাই রক্তাল্পতায় যারা ভুগছেন তাদের জন্য বিশেষ কার্যকর এই খাবার।

ফাইবার: খইয়ে ফাইবারও রয়েছে। পুষ্টিবিদরা জানাচ্ছেন, খইয়ে ফাইবার ওটস বা ডালিয়ার তুলনায় কম হলেও খই হজমে সহায়ক। ওজন কমানোর ক্ষেত্রেও উপকারী।

এছাড়াও খই ক্ষতিকর ব্যাক্টেরিয়া বাড়তে দেয় না। নিয়মিত খই খেলে টাশিয়াম, ম্যাগনেশিয়াম থেকে শুরু করে প্রোটিনও আছে।

নিরাশ করলেন বৈভব, ১৪ রান করে ফিরলেন সাজঘরে

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

বেবি বাম্প নিয়ে বান্দ্রায় নতুন বাড়ি দেখাশোনায় ব্যস্ত দীপিকা, গৃহপ্রবেশের প্রস্তুতি?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের