ঘুরেও তাকানো বারণ, রাজস্থানের রহস্যময় মন্দিরের কাহিনী শুনলে চমকে উঠবেন

Share:

নিজস্ব প্রতিনিধি :  সারা বিশ্বে এমন রহস্যময় জিনিস রযেছে যা দেখে আশ্চর্য্য না হবার উপায় নেই। আজও অনেক প্রশ্নের বৈজ্ঞানিক ব্যাখা নেই। পৃথিবীতে এমন কিছু রহস্য ঘেরা স্থান রয়েছে যা পর্যটকেদের কাছে আজও আকর্ষণীয়। আজ এমন এক মন্দিরের কথা বলব যা রহস্যময়। অনেক মন্দির আছে যেখানে মানুষ ভক্তি ভরে পুজো করার জন্য কাতারে কাতারে লাইন দেন। আবার অনেক মন্দির এমন আছে, যা মানুষ বিশ্বাস করে অভিশপ্ত। তবে আপনি কি জানেন রাজস্থানে এমন এক মন্দির রয়েছে যেখানে মানুষ কাছে ঘেঁষতে ভয় পান।

এরকমই এক রহস্যময় মন্দির রয়েছে রাজস্থানের বারমের জেলায়। লোকে বলে কিরাড়ু মন্দির। ১১৬১ খ্রিস্টপূর্বাব্দে এই স্থানটি পরিচিত ছিল কিরাত কুপা নামে।মন্দিরটি দেখলেই বুঝবেন যে, রাজস্থানে অবস্থিত হলেও এর স্থাপত্য ভাস্কর্য এবং নির্মাণে রয়েছে দক্ষিণী আভাস। এই মন্দিরের আরাধ্য দেবতা মহাদেব।

লোকে বলে এই মন্দির’টি নাকি রহস্যে ঘেরা। এই মন্দিরকে সকলে যেমন ভক্তি করে তেমনই নাকি ভয়ও করে। কারণ কি জানেন, লৌকিক বিশ্বাস যে, সূর্য ডোবার পর এই মন্দিরে কেউ যদি থাকে তাহলে সে চিরকালের মতো পাথর হয়ে যাবে।দিনের বেলা তাও ভক্তদের আনাগোনা থাকে, কিন্তু বেলা গড়িয়ে সূর্য যখন অস্ত যায় তখন, খালি হতে শুরু করে। সূর্যাস্তের পর মন্দির একেবারে সুনসান।

মন্দিরের এক ভয়ানক ইতিহাস রয়েছে। শোনা যায়, একজন সিদ্ধপুরুষ তাঁর শিষ্যদের সেখানকার রাজা এবং প্রজাদের ভরসায় রেখে তপস্যা করতে গিয়েছিলেন। কিন্তু রাজা,প্রজারা তাঁরা কেউই শিষ্যদের দেখভাল করে নি। এমনকি অসুস্থ হয়ে গেলও কেউ সাহায্য করে নি। এতে রেগে গিয়ে ঋষি অভিশাপ দিয়েছিলেন যে, কেউ যদি সূর্যাস্তের পর সেই মন্দিরে প্রবেশ করে তাহলে সে পাথরে পরিণত হবে।

সেই সময় স্থানীয় এক কুমোরের স্ত্রী নাকি ঋষির শিষ্যদের সাহায্য করেছিলেন। ঋষি সেই নারীর প্রতি সন্তুষ্ট হন এবং তিনি তাঁকে সন্ধ্যার মধ্যে গ্রাম ছেড়ে যাওয়ার নির্দেশ দেন। এবং বলেন তিনি ভুলেও পিছনের দিকে ফিরে না তাকান। কিন্তু ওই মহিলা গ্রাম ছেড়ে চলে যাওয়ার সময় ভুলবশত পিছনে ফিরে তাকিয়ে ফেলেন। এবং তড়িঘড়ি পাথরে পরিণত হন। সেই মহিলার মূর্তি আজও মন্দিরের কাছে স্থাপিত আছে। সাধুর এই অভিশাপের কারণে গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এখনও সন্ধ্যার পর কেউ এই মন্দিরে যাওয়ার সাহস করতে পারে না।

শরীর দিচ্ছে এই ১০ সঙ্কেত? জেনে নিন থাইরয়েডের প্রাথমিক লক্ষণ

মধ্যপ্রদেশের এই মন্দিরে বজরংবলীর পাশে রয়েছে স্টেথো, চিকিৎসক রূপে পূজিত হন হনুমানজি

মঙ্গলবার চারটি কাজ করলে মিলবে বজরংবলীর আশীর্বাদ

চাকরি থেকে ব্যবসা, শনির আশীর্বাদে সাফল্যের সম্ভাবনা ৪ রাশিতে

আজকের রাশিফল: হঠাৎ অতিথির আগমনে খরচ বাড়বে, বিদেশ ভ্রমণের সুযোগ..

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক