পুজোয় সারা রাত জেগে চোখের তলায় কালি? ঘরোয়া উপায়েই দূর করুন ডার্ক সার্কেল

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো সবে শেষ হয়েছে। দুর্গাপুজোর পাঁচটা দিন হয়েছে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখা, আড্ডা, দেদার পেটপুজো। রাত জেগে প্যান্ডেল হপিং কম হয়নি। যদিও এখনও পুজোর রেশ কাটেনি। কিন্তু মন না চাইলেও ফিরতে হয়েছে কাজে। সারারাত জেগে চোখের নীচে পড়েছে কালী। প্রতিদিনের ব্যস্ততায় আর নিজের যত্ন নেওয়ার সময়ও পাচ্ছেন না। কিন্তু তলায় কালি ভাবাচ্ছে আপনাকে। কি করবেন বুঝেই উঠতে পারছেন না। আর চিন্তা না করে জেনে নিন দ্রুত ও ঘরোয়া উপায়ে ডার্ক সার্কেল কমানোর উপায়।

বরফের সেঁক

রাত জেগে চোখে নীচে ফোলা ভাব কমাতে বরফের সেঁক দিন। বরফ চোখের তলার কালি সারাতে কাজ করে। পরিষ্কার কাপড়ে বেশ কয়েকটি বরফ নিয়ে নিয়ম করে ঘষলেই ডার্ক সার্কেল থেকে মুক্তি পাবেন।

টি ব্যাগ

চোখের নীচে বেশকিছুক্ষণ দিয়ে রাখুন টি ব্যাগ। ব্যবহার করা টি ব্যাগ চোখের উপর ১০-১৫ মিনিট রাখুন। চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের যত্ন নিতে সাহায্য করে। চোখের ফোলাভাব ও ডার্ক সার্কেল কমিয়ে দেয়।

শসা

অফিস থেকে ফিরে হাত-মুখ ধুয়ে কেটে রাখা শসার টুকরো চোখের উপরে দিয়ে রাখুন ১০-১৫ মিনিট। এতে চোখের আরাম হবে ও কালো দাগও উঠে যাবে

সবথেকে বেশি যে কাজ না করলেই নয় তা হল ঘুম। দিনে ৭-৮ঘন্টা ঘুমালেও অনেকটা উপকার পাবেন। অবশ্যই ফোন না ঘেঁটে। অফিস থেকে ফিরে ফ্রেস হয়ে খাওয়াদাওয়া করে টানা লম্বা ঘুম দিন। দেখবেন অনেকটা ফ্রেশ লাগবে এবং চোখের নীচের কালো দাগও কমবে।

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ