স্ত্রী গর্ভবতী, কিন্তু বমি আর ক্লান্তি স্বামীর! কারণ জানলে চোখ কপালে উঠবে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গর্ভাবস্থা সাধারণত নারীর শরীর ও মনে নানা পরিবর্তন নিয়ে আসে-এটাই স্বাভাবিক। কিন্তু আশ্চর্যের বিষয়, অনেক ক্ষেত্রে দেখা যায় হবু বাবারাও গর্ভবতী নারীদের মতো কিছু উপসর্গ অনুভব করেন। বিজ্ঞানীরা এই ঘটনাকে “কুভেড সিনড্রোম” (Couvade Syndrome) বা “সহানুভূতিশীল গর্ভাবস্থা” বলে থাকেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, স্ত্রী গর্ভবতী থাকাকালীন কিছু পুরুষের মধ্যে বমি-বমি ভাব, খাবারের প্রতি অদ্ভুত আকাঙ্ক্ষা, মেজাজের ওঠানামা, ঘুমের সমস্যা এবং ওজন বৃদ্ধি পর্যন্ত দেখা দিতে পারে। অনেক সময় এই উপসর্গগুলো এতটাই মিল থাকে যে তা গর্ভবতী স্ত্রীর উপসর্গের সঙ্গে অবিকল মিলে যায়। একটি পুরনো গবেষণায় ৩৬টি দম্পতির উপর পর্যবেক্ষণে দেখা যায়, অন্তত ছয়জন পুরুষের শরীরে স্ত্রীর মতোই উপসর্গ দেখা দিয়েছিল। যদিও চিকিৎসাবিজ্ঞানে এখনও কুভেড সিনড্রোমকে আনুষ্ঠানিক রোগ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি, তবুও মনোবিজ্ঞান ও নৃবিজ্ঞানের গবেষণায় এটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই অবস্থার পেছনে প্রধানত মানসিক ও আবেগজনিত প্রতিক্রিয়া কাজ করতে পারে। বাবা হওয়ার সম্ভাবনা অনেক পুরুষের মধ্যে উত্তেজনা, দায়িত্ববোধ, উদ্বেগ ও মানসিক চাপ তৈরি করে। সেই মানসিক প্রভাবই কখনও কখনও শারীরিক উপসর্গ হিসেবে প্রকাশ পায়।অন্যদিকে কিছু গবেষণায় দেখা গেছে, হবু বাবাদের শরীরেও হরমোনগত পরিবর্তন হতে পারে। কর্টিসল,প্রোল্যাকটিন বা টেস্টোস্টেরনের মাত্রা বদলে গেলে তা ঘুম, খিদে ও মেজাজের উপর প্রভাব ফেলতে পারে।

কুভেড সিনড্রোমকে কী ?

কুভেড সিনড্রোমকে বলা হয় Sympathetic Pregnancy।

উপসর্গের মধ্যে থাকে বমি, ক্লান্তি, মেজাজের পরিবর্তন, ওজন বৃদ্ধি। 

সাধারণত গর্ভাবস্থার প্রথম তিন মাসে বেশি দেখা যায়।

অনেক ক্ষেত্রে সন্তান জন্মের পর উপসর্গ নিজে থেকেই কমে যায়।

এতে মনস্তাত্ত্বিক ও হরমোনগত পরিবর্তন-দু’টিই ভূমিকা রাখতে পারে। 

বিশেষজ্ঞদের মতে, এই ঘটনাটিগুলি থেকে বোঝা যায় যে সন্তান আগমনের প্রস্তুতি শুধু মায়ের নয়, বাবার শরীর ও মনকেও গভীরভাবে প্রভাবিত করতে পারে। পিতৃত্বের এই অদ্ভুত কিন্তু আকর্ষণীয় দিকটি আজও গবেষণার বিষয় হয়ে রয়েছে।

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের