এই মুহূর্তে

নখ দেখেই বুঝবেন শরীরের অসুখ! কোন দাগ কী রোগের ইঙ্গিত দিচ্ছে জানেন?

নিজস্ব প্রতিনিধিঃ  শরীরে কোনও সমস্যা হলে আমরা সাধারণত জ্বর, ব্যথা বা পেটের গোলমালের মতো লক্ষণ খুঁজি। কিন্তু অনেক সময়েই শরীরের অসুখের সংকেত লুকিয়ে থাকে নখের মধ্যেই। নখের রং, গঠন বা দাগ অনেক সময় শরীরের ভিতরের সমস্যার ইঙ্গিত দেয়। তাই নখে অস্বাভাবিক পরিবর্তন দেখলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষজ্ঞদের মতে, নখের কিছু লক্ষণ আগে থেকে চিনে রাখলে গুরুতর রোগের ঝুঁকি কমানো সম্ভব।

নিচে নখের এমন কিছু লক্ষণের কথা তুলে ধরা হল, যা শরীরের সমস্যার ইঙ্গিত দিতে পারে-

১. ফ্যাকাশে নখ

স্বাভাবিকভাবে নখের রং হালকা গোলাপি হয়ে থাকে। কিন্তু যদি নখ ফ্যাকাশে বা সাদা হয়ে যায়, তবে তা রক্তাল্পতার লক্ষণ হতে পাবে। অনেক সময় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে এমনটা দেখা যায়। আবার নখের গঠন যদি চামচের মতো হয়ে যায়, তবে সেটি আয়রনের ঘাটতির ইঙ্গিত দেয়। এই ধরনের লক্ষণ দেখা দিলে রক্ত পরীক্ষা করিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

২. হলুদ রঙের নখ

নখে হলুদ আভা দেখা দিলে সতর্ক হওয়া জরুরি। অনেক ক্ষেত্রে এটি জন্ডিস বা হেপাটাইটিসের লক্ষণ হতে পারে। আবার ডায়াবিটিস বা থাইরয়েডের সমস্যার কারণেও নখ হলুদ হয়ে যেতে পারে। কিছু ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশনের জন্য নখ হলুদ বা সবুজ হয়ে যায়। তাই এই পরিবর্তন দীর্ঘদিন থাকলে চিকিৎসা করানো প্রয়োজন।

৩. নীলাভ নখ

নখ যদি নীলচে হয়ে যায়, তবে বুঝতে হবে শরীরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাচ্ছে না। অনেক সময় ফুসফুসের সমস্যা থাকলে এই ধরনের লক্ষণ দেখা যায়। আবার নখে আঘাত লেগে রক্ত জমাট বাঁধলেও নীল রং দেখা দিতে পারে।

৪. নখে সাদা দাগ

নখে সাদা দাগ অনেক সময় ক্ষতিকর না হলেও শরীরে জিঙ্ক বা ক্যালশিয়ামের ঘাটতির ইঙ্গিত দিতে পারে। তাই এই লক্ষণ বারবার দেখা দিলে খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া উচিত।

৫. নখে কালো দাগ

নখের উপর কালো দাগ দেখা দিলে তা অবহেলা করা উচিত নয়। এটি অনেক সময় মেলানোমা নামের ত্বকের ক্যান্সারের লক্ষণ হতে পারে। এমন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন।

স্বাস্থ্য ভালো রাখতে শরীরের ছোট ছোট লক্ষণগুলির দিকে নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। নখের পরিবর্তনও অনেক সময় শরীরের ভেতরের সমস্যার আগাম বার্তা দেয়। তাই সচেতন থাকুন এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসকের সাহায্য নিন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফুল ভালবাসেন? ঘুরে আসুন ভারতের এই ৩ স্বর্গীয় জায়গায়

অতিরিক্ত কাজ ও চাপ বাড়াচ্ছে হার্টের সমস্যা? সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন? নামমাত্র খরচে ঘুরে আসুন এই দেশগুলো

১৫ মার্চ থেকে থেমে যাবে সানাইয়ের সুর! আবার কবে বাজবে বিয়ের বাজনা?

বয়ফ্রেন্ড বা স্বামী নয়, মহিলারা কার সঙ্গে নিশ্চিন্তে ঘুমাতে পছন্দ করেন? শুনলে অবাক হবেন

জানেন কি পুরুষের এই ৫ কথাই জিতে নেয় নারীর মন, বাড়ে সম্পর্কের গভীরতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ