১৫ মার্চ থেকে থেমে যাবে সানাইয়ের সুর! আবার কবে বাজবে বিয়ের বাজনা?

Share:

নিজস্ব প্রতিনিধি : ১৫ মার্চ থেকে শুরু হতে চলেছে মলমাস। এই মাসে কোনও শুভ কাজ না করাই ভালো বলে মনে করা হয়। বিয়ে, বাগদান, গৃহপ্রবেশ, মুন্ডন বা কোনও অনুষ্ঠান এই সময় না করাই ভালো। মলমাসে বিশেষ করে বিয়ে হয় না।

জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে, গ্রহরাজ সূর্য যখন ধনু বা মীন রাশিতে প্রবেশ করে, তখন থেকেই মলমাস শুরু হয়। হিন্দুধর্মে এই সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বছরে দুবার মলমাস আসে।এই সময় বাড়িতে কোনও শুভ কাজ করা উচিৎ নয়।

জানা গিয়েছে, চলতি বছরে ১৪ মার্চ রাত ১:০৮ মিনিটে গ্রহদের রাজা সূর্য কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। যেহেতু ইংরেজি ক্যালেন্ডারে, মধ্যরাতের পরের দিনটিকে পরের দিন হিসেবে বিবেচনা করা হয়। তাই এই বছর মলমাস ১৫ মার্চ থেকে শুরু হয়ে ১৪ এপ্রিল শেষ হবে। এই একমাস বিয়ের সানাই বন্ধ।  ১৫ এপ্রিল থেকে ফের বাজবে বিয়ের সানাই। এপ্রিল থেকে জুন বিয়ের দিনক্ষণ জেনে নিন।

এপ্রিল মাসের ১৫, ১৬, ২০, ২১, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ এবং ৩০ তারিখে বিবাহ অনুষ্ঠিত হবে।

মে মাসের ১, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১২, ১৩ এবং ১৪ তারিখে বিবাহ অনুষ্ঠিত হবে।

জুন মাসের ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ এবং ২৯ তারিখে বিবাহ অনুষ্ঠিত হবে।

জুলাই মাসের ১, ২, ৬, ৭, ৮ এবং ১১ তারিখে বিবাহ অনুষ্ঠিত হবে।

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, সূর্য যখন ধনু বা মীন রাশিতে প্রবেশ করে তখন এর গতি কমে যায়। সূর্য গ্রহদের রাজা। এর শুভ কাজ করার জন্য উচ্চ অবস্থানে থাকতে হয়। তাই এই সময় শুভ কাজ নয়। বলা হয়, এই সময় ৭টি ঘোড়া করে সূর্যদেব বিশ্ব ভ্রমণ করেন। সেই কারণে রথের ঘোড়াগুলি ক্লান্ত হয়ে পড়ে। তাই তাদের বিশ্রাম দেওয়ার জন্য তিনি রথে দুটি গাধা সংযুক্ত করেন। গাধার গতি ধীর হয়। এই কারণে এই সময়ে সূর্য দেবতার গতি কিছুটা কমে যায়।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান