আসছে নির্জলা একাদশী, ওই দিন অবশ্যই করুন এই কাজগুলি

Share:

নিজস্ব প্রতিনিধি:  নির্জলা একাদশীকে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন একাদশী হিসেবে বিবেচনা করা হয়। এটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয়। এই দিনে ভক্তরা জল ছাড়াই উপবাস করেন, তাই এটিকে ‘নির্জলা’ বলা হয়। নির্জলা একাদশী সম্পূর্ণরূপে ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত। এটিকে পবিত্রতম দিনগুলির মধ্যে একটি হিসাবে গণ্য করা হয়।

এই শুভ দিনে মানুষ প্রার্থনা, নির্জলা উপবাস করে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করে। নির্জলা একাদশী জৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয়। এই বছর ৬ জুন তারিখে নির্জলা একাদশী পালিত হবে।

হিন্দু শাস্ত্র অনুসারে নির্জলা একাদশীর অনেক ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে।দ্বাদশী তিথিতে, ভক্তরা উপবাস ভাঙার পর কেবল জল পান করতে পারেন। নির্জলা একাদশী ভীম একাদশী নামেও পরিচিত।

কিংবদন্তি অনুসারে, ভীমসেন পাণ্ডবদের মধ্যে তাঁর খাদ্যাভ্যাসের জন্য বিখ্যাত ছিলেন। তিনি ভগবান বিষ্ণুর উপাসনা করতে চেয়েছিলেন। কিন্তু ক্ষুধা সহ্য করতে না পারার কারণে একাদশীর দিনে উপবাস রাখতে পারতেন না। একবার তিনি এই সমস্যার সমাধান চেয়ে ব্যাসদেবের কাছে গেলেন। ব্যাস বললেন, “হে ভীম! যদি তুমি সকল একাদশীর ফল পেতে চাও, তাহলে কেবল জ্যৈষ্ঠ শুক্লা একাদশীতেই উপবাস কর। একেবারে নির্জলা উপবাস। এই একাদশী কঠিন, কিন্তু এর ফল ২৪টি একাদশীর সমান।”

ভীমসেন এই উপবাস পালন করেছিলেন। সারাদিন খাবার ও জল ছাড়াই তিনি ভগবান বিষ্ণুর পূজা করেন। দ্বাদশীতে খাবার খান।  এতে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাঁকে আশীর্বাদ করলেন যে, যে ভক্ত নিষ্ঠার সাথে নির্জলা একাদশীর উপবাস পালন করবে,সে সকল একাদশীর পুণ্য লাভ করবে। তার মোক্ষ লাভ হবে। এই দিনে, ভক্তরা সূর্যোদয়ের আগে স্নান করেন এবং উপবাসের প্রতিজ্ঞা করেন।

এই দিনে কী করবেন?

১. পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে ভক্তরা খুব ভোরে পূজার আচার শুরু করেন।

২. কাঠের জলচৌকির উপর ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করুন।

৩. ফুল, ঘরে তৈরি মিষ্টি, চন্দনের তিলক নিবেদন করুন এবং দেশি ঘিয়ের প্রদীপ জ্বালান।

৪. ভক্তদের অবশ্যই ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করতে হবে।

৫. ভক্তরা দিন শুরু করার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।

৬. সারাদিন শ্রীকৃষ্ণ মহামন্ত্র জপ করুন।

৭. পরের দিন, দ্বাদশী তিথিতে উপবাস ভাঙুন এবং খাওয়া-দাওয়া করুন।

‘ইথা’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ঢাকের তালে নাচলেন শ্রদ্ধা কাপুর, দেখুন মনোমুগ্ধকর ভিডিও

মায়াপুরে খাদ্য দফতরের অভিযান, মন্দির সংলগ্ন বহু হোটেল-রেস্তরাঁ বন্ধের নির্দেশ

পরকীয়া সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, আসানসোলে গ্রেফতার ২

ছোটদের এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পেলেন দ্রাবিড়-শেহবাগ পুত্র

পুলিশের তাড়া খেয়ে নদে ঝাঁপ দিয়েছিলেন হাসিনার পালানোর ভিডিয়ো রেকর্ড করা তাহসিফ

উত্তরাখণ্ডে বিপর্যয়, বদ্রীনাথ থেকে ফেরার পথে ভেঙে পড়ল কপ্টার, ৬ জনের মৃত্যুর আশঙ্কা

সন্দীপের পর এবার আরও এক! আরজি কর দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন সুমন হাজরার

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে সরকারি চাকরি প্রদান! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

ফিলিপসের দুরন্ত সেঞ্চুরির উপর ভর করে ভারতকে ২৬০ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

‘ওঁর বোধ হয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ