লাগবে না এয়ার ফ্রেশনার, বন্ধ ঘরের দুর্গন্ধ দূর করুন রান্নাঘরের কয়েকটা জিনিস দিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: এমন অনেকেই রয়েছেন যারা অফিস বা কাজের সূত্রে বাড়ির বাইরে থাকেন। তাই স্বাভাবিক ভাবেই ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে যান। সারাদিন বাড়ি বন্ধ থাকলে, আলো-হাওয়া না খেললে অদ্ভুত একটা গন্ধ থাকে। সারাদিন কাজ শেষে বাড়ি ফিরে ঘর খুলে যদি এমন গন্ধ নাকে আসে তাহলে মেজাজটাই বিগড়ে যায়। তাই বাড়ি বা ফ্ল্যাটের দুর্গন্ধ কাটাতে দামি দামি এয়ার ফ্রেশনার ব্যবহার করেন। কিন্তু জানেন কি বাড়তি টাকা খরচ না করেই রান্না ঘরের কিছু জিনিস দিয়েই বন্ধ ঘরের দুর্গন্ধ কাটানো যায়। জেনে নিন কীভাবে

লেবু-লবঙ্গ

সকলের রান্নাঘরে লেবু ও লবঙ্গ থাকেই। এই দুটি জিনিস নিয়েই দূর করা যায় ঘরের দুর্গন্ধ। একটি লেবু অর্ধেক করে কেটে তার ভেতরে কয়েকটি লবঙ্গ গুঁজে ঘরে, রান্নাঘরে বা বাথরুমে রাখুন। লেবুর টক গন্ধ এবং লবঙ্গের তীব্র সুবাস এয়ার ফ্রেশনার তৈরি করে। ঘরের গন্ধ দূর হয়।

কমলালেবুর খোসা

কমলালেবু খেয়ে অনেকেই খোসা ফেলে দেন। কিন্তু এবার থেকে আর সেটা একেবারেই করবেন না কারণ জলে কমলালেবুর খোসা ফুটিয়ে একটি প্রাকৃতিক সুগন্ধি তৈরি করতে পারেন। ফোটানো এই জল ঠান্ডা করে একটি স্প্রে বোতলে ভরে ঘরের চারপাশে ছিটিয়ে দিন। তাছাড়া খোসা রোদে শুকিয়ে সুতির কাপড়ে বেঁধে রেখে দিতে পারেন।

কফি বিনের সুগন্ধ

কফির গন্ধ অনেকেই পছন্দ করেন। ঘর বা রান্নাঘরের একটি ছোট বাটিতে কিছু কফি বিন রেখে দিন দেখবেন চারপাশে এক মনোরম সুগন্ধ ছড়িয়ে পড়ে।

গাছ লাগান

ইনডোর প্ল্যান্ট যেমন – স্নেক প্ল্যান্ট, অ্যালোভেরা, পিস লিলি এবং মানি প্ল্যান্ট, বাতাসকে শুদ্ধ রাখতে সাহায্য করে। এগুলো প্রাকৃতিক এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে।

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

কুরবানির মাংস কাটছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

ক্যান্সারের মতো মারণ রোগের সফল চিকিৎসা পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে

কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই

পদত্যাগ করলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর

পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী