পাখিদের মেলা দেখতে এবার অন্য ঠিকানায়, রইল কলকাতার একদম কাছে ৩টি সেরা লোকেশন

Share:

নিজস্ব প্রতিনিধি: কংক্রিটে মোড়া শহরের ব্যস্ত জীবনে পাখির ডাক আজ বড়ই দুর্লভ। মাঝেমধ্যে কাক বা চড়ুইয়ের চেনা শব্দ কানে এলেও রঙিন ডানার ঝলক চোখে পড়ে না বললেই চলে। তবে শীত এলেই বদলে যায় দৃশ্যপট। দূর-দূরান্ত থেকে পরিযায়ী পাখিরা আশ্রয় নেয় কলকাতার আশপাশের জলাশয় ও সবজ এলাকাগুলিতে। যদিও জলাশয়ের দূষণ ও অবহেলার কারণে এ বছর সাঁতরাগাছির ঝিল বা রবীন্দ্র সরোবরের মতো জায়গায় পাখির ভিড় কম, তবু শহরের কাছেই রয়েছে কিছু দারুণ ঠিকানা-যেখানে একদিনের সফরেই মিলতে পারে পাখির স্বর্গ।

পূর্বস্থলীর চুপির চর
হাওড়া-কাটোয়া শাখার লোকাল ট্রেনে সহজেই পৌঁছে যাওয়া যায় পূর্বস্থলীতে। সেখান থেকেই অল্প পথ পেরোলেই গঙ্গাপাডের মনোরম প্রাকৃতিক অঞ্চল-চুপির চর। গত কয়েক বছরে এই চর পর্যটক ও পাখিপ্রেমীদের কাছে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে। শীতের হাওয়া বইলেই এখানে শুরু হয় পরিযায়ী পাখিদের ভিড, আর এ বছরও তার ব্যতিক্রম হয়নি। মূল গঙ্গা থেকে আলাদা হয়ে তৈরি হওয়া ‘ছাড়িগঙ্গা’ নামে পরিচিত প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ, অশ্বখুরাকৃতি এই জলাশয় পরিযায়ী পাখিদের জন্য আদর্শ আশ্রয়স্থল। শান্ত জল, বিস্তত চর আর চারপাশের নির্জন পরিবেশ পাখিদের টানে বারবার এখানে নিয়ে আসে। শীতকালে এখানে চোখে পড়বে পানকৌড়ি, মাছরাঙা, লিটল গ্রিব, লিটল রিংড প্লোভার, হোয়াইট ব্রাউড ওয়াগটেল, গার্গ্যানি, লিটল সইফট, ইউরেশিয়ান কটসহ অসংখ্য দেশি-বিদেশি পাখি।

আরও পড়ুন: ভ্যালেন্টাইন্স ডে’তে পাওয়া ফুল দীর্ঘদিন সতেজ রাখতে চান, মেনে চলুন এই পদ্ধতিগুলি…

চিন্তামণি কর পাখিরালয়
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কাছে অবস্থিত এই পাখিরালয়টি প্রকৃতিপ্রেমীদের জন্য একেবারে আদর্শ জায়গা। কবি নজরুল মেট্রো স্টেশন থেকে রাজপুরগামী অটোয় রথতলায় নামলেই সহজে পৌঁছে যাওয়া যায়। প্রায় ১৭ একর বিস্তত এই সবুজ পরিসরে মাথাপিছু ৫০ টাকার টিকিট কেটে দেখা যাবে অসংখ্য পাখি-ফিঙে, এশিয়ান কোকিল, গোবক, পানকৌড়ি, সাদা খঞ্জন, মাছরাঙা, দোয়েল, বেনেবউ, মৌটুসি প্রভৃতি। শুধু পাখিই নয়, নানা রঙের প্রজাপতি ও বিচিত্র কীটপতঙ্গও চোখে পড়বে এখানে।

নয়াচর
একদিনের নিরিবিলি প্রকৃতি ভ্রমণের জন্য নয়াচরও দারুণ পছন্দ। হাওড়া-কাটোয়া লাইনের ট্রেনে দাঁইহাট স্টেশনে নেমে প্রায় ৫ কিলোমিটার গেলেই গঙ্গার ধারে এই সুন্দর চরাঞ্চল। এখানে শুধু পরিযায়ী পাখিই নয়, ভাগ্য ভালো হলে দেখা মিলতে পারে গাঙ্গেয় ডলফিনেরও। মাছরাঙা, মুনিয়া, ইন্ডিয়ান সিলভারবিল, লিটল স্টিন্ট-নানা প্রজাতির পাখির উপস্থিতি নয়াচরকে করে তুলেছে প্রকৃতিপ্রেমীদের নতুন আকর্ষণ।

২০ দিন ধরে নিখোঁজ, অবশেষে মন্দিরের মাটি খুঁড়ে উদ্ধার দুই বন্ধুর দেহ, অভিযুক্ত পুরোহিত পলাতক

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

মিলল না রক্ষাকবচ, হাইকোর্টে ধাক্কা খেলেন টুলু মণ্ডল, শুক্রবার আদালতে যাচ্ছেন পাথরসম্রাট?

বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ২ দুষ্কৃতীকে গ্রেফতার করল বনগাঁ পুলিশ

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া

মাস্টারদা সূর্য সেনের সবচেয়ে প্রিয় জায়গাটি ঠিক কোথায় ছিল জানেন?

মস্তিষ্ক সচল ও সুস্থ রাখতে আজই ডায়েটে রাখুন এই ৫টি পুষ্টি উপাদান

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে

গরমে ধুতি, শীতে পশমের বস্ত্র, চাঁদাচুরি রুখতে কর্মীদের পকেটবিহীন পোশাকবিধি রামমন্দিরে

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক, ছুঁলেন কপিল দেবকে