আসছে রাধাষ্টমী! জেনে নিন কেন পালন করা হয় রাধার জন্মদিন

Share:

নিজস্ব প্রতিনিধি : ভগবান বিষ্ণুর নবম অবতার শ্রীকৃষ্ণের জন্মের পরবর্তী অষ্টমী তিথি, অর্থাৎ ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথিই হল রাধাষ্টমী। এই তিথিতে রাধার জন্ম হয়েছিল বলে মনে করা হয়। এই দিনটি বৈষ্নবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে রাজা বৃষভানু এবং তাঁর স্ত্রী কীর্তি স্বর্ণপদ্মের কোলে ধরাধামে পা রেখেছিলেন শ্রীরাধা। আগামী ১১ সেপ্টেম্বর, বুধবার পড়েছে শ্রীশ্রী রাধাষ্টমী। এই তিথিতে রাধার আরাধনা করা হয়। শ্রীকৃষ্ণ যেমন নারায়নের অবতার, তেমনই শ্রী রাধা হল দেবী লক্ষ্মীর প্রকাশ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে রাধা অষ্টমীতে যারা রাধা-কৃষ্ণের আরাধনা করেন তাদের কখনও অর্থের অভাব হয় না।

রাধাষ্টমী কবে পড়েছে : রাধাষ্টমী ২০২৪ এর তারিখ পড়েছে সেপ্টেম্বর মাসের ১১ তারিখ। এই বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি ১০ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১১:১১ মিনিট থেকে শুরু হচ্ছে এবং এই তিথি বুধবার, ১১ সেপ্টেম্বর রাত ১১:৪৬ মিনিটে শেষ হবে ৷ উদয়তিথির ভিত্তিতে ১১ সেপ্টেম্বর রাধা অষ্টমীর পবিত্র উৎসব পালিত হবে।

শুভ যোগ :  এই বছর রাধা অষ্টমীর দিনে ২টি শুভ যোগ তৈরি হচ্ছে ৷ রাধা অষ্টমীতে সকাল থেকে রাত ১১.৫৫ মিনিট পর্যন্ত প্রীতি যোগ চলছে। এরপর থেকে আয়ুষ্মানের জন্ম হবে। রাধা অষ্টমীর পুজো হবে প্রীতি যোগে। যেখানে রাত্রি ০৯:২২ তে রবি যোগ গঠিত হবে এবং ১২ সেপ্টেম্বর সকাল ৬:০৫ পর্যন্ত চলবে। এই দুটি শুভ যোগে কালকের দিনটি ভীষণ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে।

মাহাত্ম্য : রাধাষ্টমী উপবাসের সময় মহিলারা উপবাস রাখেন এবং রাধা রানীর পাশাপাশি শ্রীকৃষ্ণের পুজো করেন। এর দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়। কথিত আছে রাধাষ্টমী উপবাস করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। অবারিত সৌভাগ্য ও সন্তান লাভের ইচ্ছা পূরণ হয়।ঘরে আসে সুখ, শান্তি ও সমৃদ্ধি।

যেহেতু শ্রী রাধা হল দেবী লক্ষ্মীর রুপ। তাই এইদিন উপবাস করলে বাড়িতে ও পরিবারে দেবী লক্ষ্মীর অধিষ্ঠান হয়। সংসারে শান্তির পাশাপাশি অর্থাভাব দূর হয়। এছাডা়ও মৃত্যুকষ্ট থেকেও মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয়।

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার